দুটি বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন অমিতাভ বচ্চন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সম্প্রতি একসঙ্গে মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অমিতাভ তার মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের একটি অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এই ফ্ল্যাট দুটি তিনি ২০১২ সালে ৮.১২ কোটি রুপি দিয়ে কিনেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এই সম্পত্তি বিক্রি করে বেশ মোটা অঙ্কের লাভ করেছেন বিগ বি।

প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপি করে, অর্থাৎ দুটি ফ্ল্যাট মোট ১২ কোটি রুপিতে বিক্রি করেছেন অমিতাভ।  ফ্ল্যাট দুটির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। প্রথম ফ্ল্যাটটির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৩০.৩ লাখ রুপি।

দুটি ফ্ল্যাটের সঙ্গেই রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা। এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতেও অমিতাভ আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছিলেন। বিশেষজ্ঞদের মতে, জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগকেই সবচেয়ে সুরক্ষিত এবং লাভজনক মনে করেন তারকারা। অমিতাভের মতো তার ছেলে অভিষেক বচ্চনও সম্পত্তি কেনাবেচায় বেশ আগ্রহী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুটি বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন অমিতাভ বচ্চন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  সম্প্রতি একসঙ্গে মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অমিতাভ তার মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁওয়ের একটি অভিজাত আবাসনের দুটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এই ফ্ল্যাট দুটি তিনি ২০১২ সালে ৮.১২ কোটি রুপি দিয়ে কিনেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এই সম্পত্তি বিক্রি করে বেশ মোটা অঙ্কের লাভ করেছেন বিগ বি।

প্রতিটি ফ্ল্যাট ৬ কোটি রুপি করে, অর্থাৎ দুটি ফ্ল্যাট মোট ১২ কোটি রুপিতে বিক্রি করেছেন অমিতাভ।  ফ্ল্যাট দুটির বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চলতি বছরের ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। প্রথম ফ্ল্যাটটির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৩০.৩ লাখ রুপি।

দুটি ফ্ল্যাটের সঙ্গেই রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা। এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতেও অমিতাভ আন্ধেরিতে ৫,১৮৫ বর্গফুটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছিলেন। বিশেষজ্ঞদের মতে, জমি বা রিয়েল এস্টেটে বিনিয়োগকেই সবচেয়ে সুরক্ষিত এবং লাভজনক মনে করেন তারকারা। অমিতাভের মতো তার ছেলে অভিষেক বচ্চনও সম্পত্তি কেনাবেচায় বেশ আগ্রহী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com