ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে ভৈরববাসী। এ সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। সোমবার ভৈরব বাজার রেলওয়ে জংশনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এ সময় ট্রেনের ইঞ্জিনে উঠে বিক্ষোভ করতে থাকে তারা। বেলা সাড়ে ১১টার দিকে এক পুলিশ সদস্য ট্রেনটির ইঞ্জিন থেকে আন্দোলনকারীদের নেমে যেতে বললে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এক পর্যায়ে ট্রেনটিতে তারা পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশও পিছু হটে যায়। পরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মীরা এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বেলা ১২টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কর্মসূচি চলাকালে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার ভৈরবে নৌপথ অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে ভৈরববাসী। এ সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপ করে আন্দোলনকারীরা। সোমবার ভৈরব বাজার রেলওয়ে জংশনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এ সময় ট্রেনের ইঞ্জিনে উঠে বিক্ষোভ করতে থাকে তারা। বেলা সাড়ে ১১টার দিকে এক পুলিশ সদস্য ট্রেনটির ইঞ্জিন থেকে আন্দোলনকারীদের নেমে যেতে বললে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠেন।

এক পর্যায়ে ট্রেনটিতে তারা পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশও পিছু হটে যায়। পরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মীরা এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বেলা ১২টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কর্মসূচি চলাকালে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার ভৈরবে নৌপথ অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com