ইয়াবাসহ দম্পতি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার  রাত ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা (২৭) ও জাগির হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতালের সামনে সন্দেহভাজন ওই দম্পতির গতিবিধি নজরদারি করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, উদ্ধার ইয়াবার চালানটি হাসপাতালে ভর্তি এক রোগীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ওই রোগী ঘটনাস্থল থেকে সরে যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে সিএনজিতে আসা এক দম্পতিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা

» আবুধাবি টেস্ট ৩৪৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

» ভাষাদক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে দেশের অর্থনীতি: ববি হাজ্জাজ

» দিল্লিজুড়ে ধরপাকড় চলছে, ককরোচ পার্টির অভিজিৎ দীপ আটক

» ট্রাম্পের ভাইরাল স্যুট কি ‘মেড ইন বাংলাদেশ’?

» মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

» প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

» ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ দম্পতি আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার  রাত ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা (২৭) ও জাগির হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতালের সামনে সন্দেহভাজন ওই দম্পতির গতিবিধি নজরদারি করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, উদ্ধার ইয়াবার চালানটি হাসপাতালে ভর্তি এক রোগীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ওই রোগী ঘটনাস্থল থেকে সরে যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে সিএনজিতে আসা এক দম্পতিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com