কিশোর গ্যাং  অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জন আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে কয়েক দিনের অভিযানে জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।

শুক্রবার সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে-এমন এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেই বিষয়েও নজর রাখা হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে কয়েক দিনের অভিযানে ‘র’, ‘ক্রাইম সেটআপ’, ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘গ্যাং-১২০৭’ ও ‘চঢ ১০’সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের নয়জন কথিত মূলহোতাসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করা হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে এক হাজার ৭১৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, মূহুর্তেই ঝরল ৫ প্রাণ

» দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

» যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

» সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

» নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী

» Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস

» ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের

» সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’

» আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

» রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিশোর গ্যাং  অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জন আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে কয়েক দিনের অভিযানে জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।

শুক্রবার সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে-এমন এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেই বিষয়েও নজর রাখা হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে কয়েক দিনের অভিযানে ‘র’, ‘ক্রাইম সেটআপ’, ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘গ্যাং-১২০৭’ ও ‘চঢ ১০’সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের নয়জন কথিত মূলহোতাসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করা হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে এক হাজার ৭১৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com