স্বামীর ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে নারী গুরুতর জখম 

ফাইল ছবি

অনলাইন ডেস্ক চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় স্বামীর ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে সেলিনা খাতুন (৩৮) নামে এক নারী গুরুতর জখম হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সেলিনা খাতুন হকপাড়ার ইকবাল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে ইকবাল হোসেন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সেলিনা খাতুনের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সেলিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ অ্যাকাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» কানাডায় উচ্চশিক্ষায় নারীদের অগ্রগতি, শিক্ষাগত যোগ্যতা ৭১ শতাংশের

» স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী

» রাজধানীর মহাখালী টার্মিনালে এসি বাসে আগুন

» প্রশাসন ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে অসম্ভব কাজও করা সম্ভব : ডিএসসিসি প্রশাসক

» ‘রাজধানীতে ৮ জোনে অটোরিকশা ও ই-বাইকের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে’

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮ , মামলা ৫৩টি

» ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

» স্বামীর ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে নারী গুরুতর জখম 

» তিন নারীকে ভারতে নেওয়ার চেষ্টা, দালাল আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বামীর ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে নারী গুরুতর জখম 

ফাইল ছবি

অনলাইন ডেস্ক চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় স্বামীর ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে সেলিনা খাতুন (৩৮) নামে এক নারী গুরুতর জখম হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সেলিনা খাতুন হকপাড়ার ইকবাল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে ইকবাল হোসেন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সেলিনা খাতুনের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সেলিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com