হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : খিলগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মো. ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। শনিবার রাতে হিজলা উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফজলে রাব্বি হিজলা উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা স্বপন দেওয়ানের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে গত ২৯ জুলাই সন্ধ্যায় ঢাকার খিলগাঁও এলাকায় মো. শামসু উদ্দিন খানের ছেলে কামরুজ্জামান দীপুকে (৩৫) জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। পরে ৩১ জুলাই সন্ধ্যায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড এবং গ্রেপ্তার হওয়া অপর এক আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি বিশ্লেষণ করে ফজলে রাব্বির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ফজলে রাব্বিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উত্তরা-কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে, জানা গেল চালুর সম্ভাব্য তারিখ

» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

» আইইডি বোমা, বিস্ফোরক তৈরির  সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ,আটক ২

» পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি টাকা

» গুলি করে টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতা ও সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

» হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেফতার

» ফুলবাড়ী সীমান্তে মাদকসহ একজন আটক

» পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’

» নতুন লুকে অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা

» স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : খিলগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মো. ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। শনিবার রাতে হিজলা উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফজলে রাব্বি হিজলা উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা স্বপন দেওয়ানের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে গত ২৯ জুলাই সন্ধ্যায় ঢাকার খিলগাঁও এলাকায় মো. শামসু উদ্দিন খানের ছেলে কামরুজ্জামান দীপুকে (৩৫) জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। পরে ৩১ জুলাই সন্ধ্যায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড এবং গ্রেপ্তার হওয়া অপর এক আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি বিশ্লেষণ করে ফজলে রাব্বির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ফজলে রাব্বিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com