আইইডি বোমা, বিস্ফোরক তৈরির  সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ,আটক ২

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই টমটম চালককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।

শনিবার  রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে শতাধিক আইইডি বোমা, স্টিল বডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দের পাশাপাশি দুই চালককে আটক করে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

» সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩৫ ,মামলা ৩৬টি

» উত্তরা-কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে, জানা গেল চালুর সম্ভাব্য তারিখ

» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

» আইইডি বোমা, বিস্ফোরক তৈরির  সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ,আটক ২

» পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি টাকা

» গুলি করে টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতা ও সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

» হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেফতার

» ফুলবাড়ী সীমান্তে মাদকসহ একজন আটক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইইডি বোমা, বিস্ফোরক তৈরির  সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ,আটক ২

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই টমটম চালককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।

শনিবার  রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে শতাধিক আইইডি বোমা, স্টিল বডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দের পাশাপাশি দুই চালককে আটক করে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com