ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভুরুঙ্গামারীতে পৃথক অভিযানে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। তম্মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুসা ফেরুসা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযুক্তের নিজ বসতবাড়ীতে তল্লশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফততার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজু ইসলাম (৩০)। তিনি ফুলবাড়ী থানার কুরুসা ফেরুসা গ্রামের মৃত তোফাজ্জল হক ওরফে তোফার ছেলে।
এ বিষয়ে নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। তিনি বলেন, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অপরদিকে,জেলার ভূরুঙ্গামারীতে নাশকতা ও সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা শহিদুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
থানা পুলিশ জানায়, ভূরঙ্গামারী থানার পেনাল কোড,১৮৬০ এর তদন্তে প্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।তিনি আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্র বিরোধী পোস্ট নিয়মিতভাবে করে আসছিলেন।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) এম আর সাঈদ জানান, তাকে সন্ত্রাস ও নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








