ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাউস নগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির সামনে দোকানের গেট খোলার সময় মিলি খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় মেয়ে লিমু তা দেখতে পেয়ে মাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








