সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর সর্দারপাড়া নামক স্থানে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে পাঁচ বোতল মদ ও এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া বুধবার দিবাগত রাত ২টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে ৫৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খবির নামের এক ব্যক্তির জমির কাছে অভিযান চালিয়ে ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া একই দিন ভোরের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজিপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৯ বোতল মদ ও পাঁচ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, এসব অভিযানে উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ অ্যাকাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» কানাডায় উচ্চশিক্ষায় নারীদের অগ্রগতি, শিক্ষাগত যোগ্যতা ৭১ শতাংশের

» স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী

» রাজধানীর মহাখালী টার্মিনালে এসি বাসে আগুন

» প্রশাসন ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে অসম্ভব কাজও করা সম্ভব : ডিএসসিসি প্রশাসক

» ‘রাজধানীতে ৮ জোনে অটোরিকশা ও ই-বাইকের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে’

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮ , মামলা ৫৩টি

» ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

» স্বামীর ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে নারী গুরুতর জখম 

» তিন নারীকে ভারতে নেওয়ার চেষ্টা, দালাল আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৭ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর সর্দারপাড়া নামক স্থানে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে পাঁচ বোতল মদ ও এক হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া বুধবার দিবাগত রাত ২টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে ৫৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খবির নামের এক ব্যক্তির জমির কাছে অভিযান চালিয়ে ৯৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৬৫টি চকলেট বাজি ও ২৩৫ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া একই দিন ভোরের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফুজিপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৯ বোতল মদ ও পাঁচ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, এসব অভিযানে উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ৫৫ হাজার ২৫০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com