ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে।
তিনি জানান, অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম অভিযান ও গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানাবেন।








