বিএল কলেজ গেটে গুলি, যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনার দৌলতপুরে সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক আহত হয়েছেন। আজ ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মহিদুলকে সকাল পৌনে ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চৌগাছা এলাকার শওকত খাঁর ছেলে। বর্তমানে খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় থাকেন এবং একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান মহিদুল। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাঁকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মহিদুলের পেটে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিটি তাঁর শরীর ভেদ করে বেরিয়ে গেছে। তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।

মহিদুলের ভাই শহিদুল বলেন, ‘আমার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।’

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার কারণ ও হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে এ মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

» আবরার হত্যার ৭ বছর; রায় কার্যকর দেখে যেতে চান বৃদ্ধ পিতা-মাতা

» ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

» বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

» নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

» নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

» নামাজে সাপ বা ক্ষতিকর প্রাণী দেখলে করণীয়

» তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির

» শাপলা চত্বরে গণহত্যা ইনু-লতিফ-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

» শেরপুরে ১৬৭ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএল কলেজ গেটে গুলি, যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : খুলনার দৌলতপুরে সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক আহত হয়েছেন। আজ ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মহিদুলকে সকাল পৌনে ৭টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চৌগাছা এলাকার শওকত খাঁর ছেলে। বর্তমানে খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় থাকেন এবং একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান মহিদুল। কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাঁকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মহিদুলের পেটে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিটি তাঁর শরীর ভেদ করে বেরিয়ে গেছে। তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।

মহিদুলের ভাই শহিদুল বলেন, ‘আমার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না।’

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার কারণ ও হামলাকারীদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে এ মুহূর্তে ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com