শিবির নেতাকে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় ছাত্র শিবিরের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সালাউদ্দিন নামে এক শিবির কর্মী।

রবিবার  বিকাল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বারী (২৪) বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি।

স্থানীয়দের ভাষ্য, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।

এর প্রায় ১০ মিনিট পর বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে থাকা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের ওপর হামলা হয় বলে অভিযোগ।

সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা অভিযোগ করেন, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলামসহ ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাউয়ুম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিবির নেতাকে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় ছাত্র শিবিরের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সালাউদ্দিন নামে এক শিবির কর্মী।

রবিবার  বিকাল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বারী (২৪) বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি।

স্থানীয়দের ভাষ্য, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।

এর প্রায় ১০ মিনিট পর বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে থাকা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের ওপর হামলা হয় বলে অভিযোগ।

সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা অভিযোগ করেন, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলামসহ ১০ থেকে ১২ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাইফুল্লাহ বারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাউয়ুম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com