বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাভারে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জমির মালিক ও দুই শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ (২১ জুন) বিকালে উপজেলার বনগাঁ ইউনিয়নের কুন্ডা এলাকায়  এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সাভারের বনগাঁ ইউনিয়নের দ্বীন ইসলাম (৪৫) এবং দুলাল (৬০)।

স্থানীয়রা জানান, বিকালে কয়েকজন শ্রমিক মাঠে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নুর মোহাম্মদ  বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু জনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি একজেনর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল  ইসলাম  বলেন, খবর পেয়ে কার্যালয়ের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিধি অনুযায়ী মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাভারে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জমির মালিক ও দুই শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ (২১ জুন) বিকালে উপজেলার বনগাঁ ইউনিয়নের কুন্ডা এলাকায়  এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সাভারের বনগাঁ ইউনিয়নের দ্বীন ইসলাম (৪৫) এবং দুলাল (৬০)।

স্থানীয়রা জানান, বিকালে কয়েকজন শ্রমিক মাঠে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নুর মোহাম্মদ  বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু জনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি একজেনর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল  ইসলাম  বলেন, খবর পেয়ে কার্যালয়ের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিধি অনুযায়ী মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com