‘রোনালদোকে পাস দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে চাপে পড়েছে পর্তুগাল। হতাশাজনক এই ফলের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মন্থর গতির ম্যাচে তাঁর পারফরম্যান্স এবং নড়াচড়ার ঘাটতি দলের জয়ে প্রভাব ফেলছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকরা।

তবে এই বিতর্কে ভিন্ন সুর শোনালেন দলের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। রবিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোনালদোকে বল দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা দলের মধ্যে নেই। মাঠে যিনি সুবিধাজনক অবস্থানে থাকেন, তাকেই পাস দেওয়া হয়।

জুভেন্টাসের এই খেলোয়াড় আরও জানান, রোনালদো দলের অন্য সবার মতোই একজন সদস্য এবং দলগত সাফল্যের জন্য সবার অবদান সমান গুরুত্বপূর্ণ। তবে ৪১ বছর বয়সেও তাঁর ক্যারিয়ার, নেতৃত্ব এবং গোল করার মানসিকতা তরুণদের অনুপ্রাণিত করে।

ডিআর কঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচ খেললেও আক্রমণে রোনালদোর উপস্থিতি ছিল মলিন। পুরো ম্যাচে তিনি মাত্র ২৫ বার বল স্পর্শ করেন, যা বড় কোনো টুর্নামেন্টে তাঁর ক্যারিয়ারের সর্বনিম্ন। এই পারফরম্যান্সের পরই আবার সামনে এসেছে লিওনেল মেসির সঙ্গে তুলনা।

কারণ, রোনালদোর ম্যাচের আগের দিনই আর্জেন্টিনার হয়ে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ৩-০ ব্যবধানে দলকে জিতিয়েছেন ৩৮ বছর বয়সী মেসি।

ম্যাচ শেষে সমালোচনায় সরব হন সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। ফক্স স্পোর্টসে তিনি বলেন, দলের প্রয়োজন গোল, ব্যক্তিগত অর্জন নয়।

এদিকে কোচ রবার্তো মার্তিনেজের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। বিবিসিতে কথা বলতে গিয়ে সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন বলেন, ম্যাচের ৮৩ মিনিটে ভিটিনহাকে তুলে গনসালো রামোসকে নামানো এবং রোনালদোকে রেখে দেওয়া ছিল ভুল সিদ্ধান্ত। তাঁর ভাষায়, কোচ রোনালদোকে উঠাতে ভয় পাচ্ছেন এবং ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না।

অন্যদিকে প্রতিপক্ষ ডিআর কঙ্গোর মিডফিল্ডার এনগালায়েল মুকাউ জানান, রোনালদোকে আটকাতে তাঁদের আলাদা কোনো পরিকল্পনা ছিল না। তাঁর মতে, রোনালদো আর আগের মতো নেই এবং বয়সের প্রভাব পড়েছে।

সব সমালোচনা পাশে রেখে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় পর্তুগাল। আগামী মঙ্গলবার হিউস্টনে গ্রুপ কে এর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। নকআউট পর্বে টিকে থাকতে এই ম্যাচে জয় এখন অত্যন্ত জরুরি।

কনসেইসাও বলেন, পারফরম্যান্স খারাপ হলে সমালোচনা আসবেই। নিজেদের ভুল শুধরে নিয়ে পরের ম্যাচে ভালো খেলে জয় তুলে নেওয়াই এখন লক্ষ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

» ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

» ৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

» সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে ৬জন গ্রেফতার

» প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

» জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী

» তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

» চীনের মানবসদৃশ রোবট জাপান ‘দখল’ করছে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘রোনালদোকে পাস দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে চাপে পড়েছে পর্তুগাল। হতাশাজনক এই ফলের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মন্থর গতির ম্যাচে তাঁর পারফরম্যান্স এবং নড়াচড়ার ঘাটতি দলের জয়ে প্রভাব ফেলছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষকরা।

তবে এই বিতর্কে ভিন্ন সুর শোনালেন দলের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। রবিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোনালদোকে বল দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা দলের মধ্যে নেই। মাঠে যিনি সুবিধাজনক অবস্থানে থাকেন, তাকেই পাস দেওয়া হয়।

জুভেন্টাসের এই খেলোয়াড় আরও জানান, রোনালদো দলের অন্য সবার মতোই একজন সদস্য এবং দলগত সাফল্যের জন্য সবার অবদান সমান গুরুত্বপূর্ণ। তবে ৪১ বছর বয়সেও তাঁর ক্যারিয়ার, নেতৃত্ব এবং গোল করার মানসিকতা তরুণদের অনুপ্রাণিত করে।

ডিআর কঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচ খেললেও আক্রমণে রোনালদোর উপস্থিতি ছিল মলিন। পুরো ম্যাচে তিনি মাত্র ২৫ বার বল স্পর্শ করেন, যা বড় কোনো টুর্নামেন্টে তাঁর ক্যারিয়ারের সর্বনিম্ন। এই পারফরম্যান্সের পরই আবার সামনে এসেছে লিওনেল মেসির সঙ্গে তুলনা।

কারণ, রোনালদোর ম্যাচের আগের দিনই আর্জেন্টিনার হয়ে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ৩-০ ব্যবধানে দলকে জিতিয়েছেন ৩৮ বছর বয়সী মেসি।

ম্যাচ শেষে সমালোচনায় সরব হন সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। ফক্স স্পোর্টসে তিনি বলেন, দলের প্রয়োজন গোল, ব্যক্তিগত অর্জন নয়।

এদিকে কোচ রবার্তো মার্তিনেজের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। বিবিসিতে কথা বলতে গিয়ে সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন বলেন, ম্যাচের ৮৩ মিনিটে ভিটিনহাকে তুলে গনসালো রামোসকে নামানো এবং রোনালদোকে রেখে দেওয়া ছিল ভুল সিদ্ধান্ত। তাঁর ভাষায়, কোচ রোনালদোকে উঠাতে ভয় পাচ্ছেন এবং ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না।

অন্যদিকে প্রতিপক্ষ ডিআর কঙ্গোর মিডফিল্ডার এনগালায়েল মুকাউ জানান, রোনালদোকে আটকাতে তাঁদের আলাদা কোনো পরিকল্পনা ছিল না। তাঁর মতে, রোনালদো আর আগের মতো নেই এবং বয়সের প্রভাব পড়েছে।

সব সমালোচনা পাশে রেখে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় পর্তুগাল। আগামী মঙ্গলবার হিউস্টনে গ্রুপ কে এর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। নকআউট পর্বে টিকে থাকতে এই ম্যাচে জয় এখন অত্যন্ত জরুরি।

কনসেইসাও বলেন, পারফরম্যান্স খারাপ হলে সমালোচনা আসবেই। নিজেদের ভুল শুধরে নিয়ে পরের ম্যাচে ভালো খেলে জয় তুলে নেওয়াই এখন লক্ষ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com