এখন বিয়ে নয়, ক্যারিয়ারেই ব্যস্ত ইধিকা

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক  : টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দায় অভিষেক, তাও আবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায়। অভিনেত্রী ইধিকা পালের ক্যারিয়ারযাত্রা যেন শুরু থেকেই রূপকথার মতো। প্রথম ছবিতেই বাজিমাত করে তিনি এখন ঢালিউড ও টলিউডে পরিচিত মুখ। বর্তমানে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার ব্যস্ততা তুঙ্গে।

এই মুহূর্তে তিনি অভিনয় করছেন দেবের সঙ্গে আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এ, যা নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইধিকা। ফলে অনুরাগীদের স্বাভাবিক কৌতূহল – তিনি কি প্রেম করছেন? কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল অভিনেত্রীকে। উত্তরে ইধিকা সরাসরি জানান, বিয়ের ব্যাপারে আপাতত তার কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন,’এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই অনেক দায়িত্ব, আর আমি এখন ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস। সেই ভাবনা এখনো অনেক দূরে।’

এর পাশাপাশি নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেন ইধিকা। তার ভাষায়,’আগামী ১০ বছরে আমি অনেক অনেক কাজ করতে চাই। চাই এমন একজন ব্যস্ত অভিনেত্রী হতে, যার পুরো বছরজুড়েই কাজ থাকবে। এখন আমার মূল লক্ষ্য হচ্ছে নিজের অভিনয়কে আরও শানিত করা ও পরিশ্রম করে এগিয়ে যাওয়া। ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় এখনও আসেনি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

» মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা : চিফ প্রসিকিউটর

» হঠাৎ বিয়ের সাজে বুবলী

» রাজধানীতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

» রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক

» চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

» সিএনএনের বিশ্লেষণ মধ্যপ্রাচ্য সংঘাত: বিশ্ব রাজনীতির দাবায় নীরব খেলোয়াড় চীন!

» বেনজীর আহমেদকে শিগগির ফেরত দেবে আমিরাত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এখন বিয়ে নয়, ক্যারিয়ারেই ব্যস্ত ইধিকা

ছবি সংগৃহীত

শোবিজ ডেস্ক  : টেলিভিশনের পর্দা থেকে বড় পর্দায় অভিষেক, তাও আবার ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায়। অভিনেত্রী ইধিকা পালের ক্যারিয়ারযাত্রা যেন শুরু থেকেই রূপকথার মতো। প্রথম ছবিতেই বাজিমাত করে তিনি এখন ঢালিউড ও টলিউডে পরিচিত মুখ। বর্তমানে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার ব্যস্ততা তুঙ্গে।

এই মুহূর্তে তিনি অভিনয় করছেন দেবের সঙ্গে আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এ, যা নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইধিকা। ফলে অনুরাগীদের স্বাভাবিক কৌতূহল – তিনি কি প্রেম করছেন? কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল অভিনেত্রীকে। উত্তরে ইধিকা সরাসরি জানান, বিয়ের ব্যাপারে আপাতত তার কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন,’এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই অনেক দায়িত্ব, আর আমি এখন ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস। সেই ভাবনা এখনো অনেক দূরে।’

এর পাশাপাশি নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও কথা বলেন ইধিকা। তার ভাষায়,’আগামী ১০ বছরে আমি অনেক অনেক কাজ করতে চাই। চাই এমন একজন ব্যস্ত অভিনেত্রী হতে, যার পুরো বছরজুড়েই কাজ থাকবে। এখন আমার মূল লক্ষ্য হচ্ছে নিজের অভিনয়কে আরও শানিত করা ও পরিশ্রম করে এগিয়ে যাওয়া। ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় এখনও আসেনি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com