নারিকেল দুধ দিয়ে কখনো মুরগি রেঁধেছেন

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : প্রোটিনের চাহিদা মেটাতে আমাদের খাবার টেবিলে প্রায়ই মুরগির মাংস থাকে। তবে সবসময় একইরকম স্বাদ কি আর ভালো লাগে? মাঝে মাঝে তাই সবারই একটু স্পেশাল রান্না করতে ইচ্ছা করে।

তবে বিশেষ খাবার মানেই কি শুধু ভুরিভোজ? মোটেই না। ফ্রিজে থাকা মুরগির মাংসটিতে অল্প কয়েকটি উপকরণ যোগ করে রান্না করলেই পেয়ে যাবেন একটি স্পেশাল স্বাদ। আজকের রেসিপিতে সেই বিশেষ উপাদানের মধ্যে অন্যতম হলো নারিকেল দুধ।

আমাদের দেশে বরিশাল ও খুলনা জেলার অনেক রান্নাতেই নিয়মিত ব্যবহার করা হয় এই নারিকেল দুধ। রন্ধনশিল্পী আনিসা আক্তার নুপূর জাগো নিউজকে বলেন, হাঁসের মাংস রান্নায় প্রায়ই নারিকেল দুধ ব্যবহার করা হয়। হাঁসের মাংসের রেজালা টাইপের করলে নারিকেল বাটা দিলে স্বাদ বাড়ে, আর ঝোল করে খেতে চাইলে নারিকেল দুধ দিতে পারেন।

তবে হাঁসের বদলে মুরগির মাংসের কোরমা তৈরির সময়ও নারিকেল দুধ ব্যবহার করতে পারেন। এতে অন্যরকম স্বাদ পাবেন। এছাড়াও সাদা পোলাও রান্নায় নারিকেল দুধ দেয়া হয়। চিংড়ি মাছেরও নারিকেল দিয়ে অনেক মজার মজার রান্না আছে, বলেন আনিসা আক্তার নুপূর।

তাহলে আজ বিশ্ব নারিকেল দিবসে জলদি জেনে নিন কীভাবে নারিকেল দুধ দিয়ে রান্না করবেন মুরগির মাংস –

উপকরণ
১. মুরগি একটা, সাত টুকরা করে কাটা
২. পেঁয়াজবাটা আধ কাপ
৩. আদাবাটা দেড় চা-চামচ
৪. রসুনবাটা ১ চা-চামচ
৫. টকদই ৩ টেবিল চামচ
৬. ঘি ৩ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. চিনি স্বাদমতো
৯. দারুচিনি ১ টুকরো
১০. ছোটো এলাচ ৪টা
১১. তেজপাতা ১ টা
১২. কাঁচা মরিচ ৪-৫ টা
১৩. ভাজা পেঁয়াজ বা বেরেস্তা সাজানোর জন্য
১৪. নারিকেলের দুধ ১ কাপ

প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে টকদইয়ের পানি ফেলে দিয়ে মসৃণ করে ফেটিয়ে নিন। মাংসে পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, টকদই এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন।

এবার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে মাখানো মাংসটা ঢেলে দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করুন। কষানো হয়ে গেলে নারিকেলের দুধ দিয়ে ১০ মিনিট অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। এবার সামান্য চিনি ও কাঁচামরিচগুলো দিয়ে দিন। কিছুক্ষণ পর বাকি ঘি দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতায় আগ্রহ সৌদি আরবের

» জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

» রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

» পাকস্থলীকে কেন মানুষের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়?

» “বৃষ্টি”

» সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

» মেসির বেলায় ছাড়, কিন্তু বালোগান লাল কার্ড পেলেন কেন?

» আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

» পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ : রেলমন্ত্রী

» যুবক গুলিবিদ্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারিকেল দুধ দিয়ে কখনো মুরগি রেঁধেছেন

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : প্রোটিনের চাহিদা মেটাতে আমাদের খাবার টেবিলে প্রায়ই মুরগির মাংস থাকে। তবে সবসময় একইরকম স্বাদ কি আর ভালো লাগে? মাঝে মাঝে তাই সবারই একটু স্পেশাল রান্না করতে ইচ্ছা করে।

তবে বিশেষ খাবার মানেই কি শুধু ভুরিভোজ? মোটেই না। ফ্রিজে থাকা মুরগির মাংসটিতে অল্প কয়েকটি উপকরণ যোগ করে রান্না করলেই পেয়ে যাবেন একটি স্পেশাল স্বাদ। আজকের রেসিপিতে সেই বিশেষ উপাদানের মধ্যে অন্যতম হলো নারিকেল দুধ।

আমাদের দেশে বরিশাল ও খুলনা জেলার অনেক রান্নাতেই নিয়মিত ব্যবহার করা হয় এই নারিকেল দুধ। রন্ধনশিল্পী আনিসা আক্তার নুপূর জাগো নিউজকে বলেন, হাঁসের মাংস রান্নায় প্রায়ই নারিকেল দুধ ব্যবহার করা হয়। হাঁসের মাংসের রেজালা টাইপের করলে নারিকেল বাটা দিলে স্বাদ বাড়ে, আর ঝোল করে খেতে চাইলে নারিকেল দুধ দিতে পারেন।

তবে হাঁসের বদলে মুরগির মাংসের কোরমা তৈরির সময়ও নারিকেল দুধ ব্যবহার করতে পারেন। এতে অন্যরকম স্বাদ পাবেন। এছাড়াও সাদা পোলাও রান্নায় নারিকেল দুধ দেয়া হয়। চিংড়ি মাছেরও নারিকেল দিয়ে অনেক মজার মজার রান্না আছে, বলেন আনিসা আক্তার নুপূর।

তাহলে আজ বিশ্ব নারিকেল দিবসে জলদি জেনে নিন কীভাবে নারিকেল দুধ দিয়ে রান্না করবেন মুরগির মাংস –

উপকরণ
১. মুরগি একটা, সাত টুকরা করে কাটা
২. পেঁয়াজবাটা আধ কাপ
৩. আদাবাটা দেড় চা-চামচ
৪. রসুনবাটা ১ চা-চামচ
৫. টকদই ৩ টেবিল চামচ
৬. ঘি ৩ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. চিনি স্বাদমতো
৯. দারুচিনি ১ টুকরো
১০. ছোটো এলাচ ৪টা
১১. তেজপাতা ১ টা
১২. কাঁচা মরিচ ৪-৫ টা
১৩. ভাজা পেঁয়াজ বা বেরেস্তা সাজানোর জন্য
১৪. নারিকেলের দুধ ১ কাপ

প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে টকদইয়ের পানি ফেলে দিয়ে মসৃণ করে ফেটিয়ে নিন। মাংসে পেঁয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা, টকদই এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন।

এবার কড়াইতে ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে মাখানো মাংসটা ঢেলে দিয়ে মাঝারি আঁচে ১৫ মিনিট রান্না করুন। কষানো হয়ে গেলে নারিকেলের দুধ দিয়ে ১০ মিনিট অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। এবার সামান্য চিনি ও কাঁচামরিচগুলো দিয়ে দিন। কিছুক্ষণ পর বাকি ঘি দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com