ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক। পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিকুর রহমান ২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীকালে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন এবং সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রয়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতা-ভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মো. রীদওয়ানুল হক মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তাঁর ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ব্যাংকিং খাতে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে ইউসিবিতে তিনি সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার করেছে। কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব-আমিরাতসহ দেশ-বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করেছে। ...বিস্তারিত

চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত দেশে ৩৫ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই ...বিস্তারিত

টানা তৃতীয়বারের মতো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করলো মেটলাইফ বাংলাদেশ

[ঢাকা, ২৮ জুন, ২০২৬] আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে টানা তৃতীয় বারের মতো মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ...বিস্তারিত

বাড়লো স্বর্ণের দাম

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : টানা ২ দফা কমার পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ...বিস্তারিত

চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : আগের সপ্তাহের তুলনায় বাজারে বড় ধরনের পরিবর্তন না এলেও উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা চাপে রয়েছেন। কাঁচাবাজার, মাছ ...বিস্তারিত

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকার ‘গলার কাঁটা’ মনে করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ...বিস্তারিত

ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংক হয়েও গ্রাহকদের নানা প্রক্রিয়ায় বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগে সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। ...বিস্তারিত

বাঁশ কাটা নিয়ে ভাইকে পিটিয়ে হত্যা, বোন আটক

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটাকে কেন্দ্র করে ইব্রাহিম হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ...বিস্তারিত

ফের কমল স্বর্ণের দাম

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ...বিস্তারিত

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

ছবি সংগৃহীত   অনলাইন ডেস্ক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মসুর ডাল ও ...বিস্তারিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক। পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিকুর রহমান ২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীকালে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন এবং সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রয়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতা-ভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মো. রীদওয়ানুল হক মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তাঁর ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ব্যাংকিং খাতে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে ইউসিবিতে তিনি সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার করেছে। কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব-আমিরাতসহ দেশ-বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করেছে। ...বিস্তারিত

চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত দেশে ৩৫ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৫ থেকে ২৭ জুন এই তিন দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার ...বিস্তারিত

টানা তৃতীয়বারের মতো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করলো মেটলাইফ বাংলাদেশ

[ঢাকা, ২৮ জুন, ২০২৬] আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে টানা তৃতীয় বারের মতো মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলো প্রতিষ্ঠানটি। ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের পেশাগত বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাঁদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপরিচিত। দেশের একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসেবে ...বিস্তারিত

বাড়লো স্বর্ণের দাম

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : টানা ২ দফা কমার পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন ...বিস্তারিত

চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : আগের সপ্তাহের তুলনায় বাজারে বড় ধরনের পরিবর্তন না এলেও উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা চাপে রয়েছেন। কাঁচাবাজার, মাছ ও মুরগির বাজার—সবখানেই বাড়তি দাম ধরে রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে সেই একই চিত্র দেখা গেছে। আজ (শুক্রবার) সকালে রাজধানীর উত্তরা সমবায় বাজার ঘুরে দেখা যায়, মুরগির বাজারে দাম ...বিস্তারিত

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকার ‘গলার কাঁটা’ মনে করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিওন্ড’ শীর্ষক এক সেমিনারে এই কথা জানান তিনি। বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা দায়িত্বে এসে ১৩০০ উন্নয়ন ...বিস্তারিত

ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশ

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংক হয়েও গ্রাহকদের নানা প্রক্রিয়ায় বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগে সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম ও সেবা অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। ডিএমডি সার্কুলার লেটার নং- ০৯/২০২৬-এর ...বিস্তারিত

বাঁশ কাটা নিয়ে ভাইকে পিটিয়ে হত্যা, বোন আটক

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটাকে কেন্দ্র করে ইব্রাহিম হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বোন নাছিমা আক্তারকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের পৌছইর মধ্যপাড়া হাজী সৈয়দ আলীর বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম হোসেন ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। এলাকাবাসী ...বিস্তারিত

ফের কমল স্বর্ণের দাম

ফাইল ছবি   অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা ...বিস্তারিত

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

ছবি সংগৃহীত   অনলাইন ডেস্ক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মসুর ডাল ও ভোজ্য তেল ক্রয়ের চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত চারটি প্রস্তাবের মোট আর্থিক মূল্য প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা। আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ...বিস্তারিত

সর্বশেষ আপডেট

সর্বাধিক সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com