ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনিতে আমি স্বচ্ছন্দ নই: কাজল আগরওয়াল

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :দক্ষিণের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে ভারতের পাশের দেশগুলোতেও কদর কাজল আগারওয়ালের সৌন্দর্যের। অভিনয়েও অনবদ্য তিনি। তারপরও হাতছাড়া হয়েছে বড় বড় সিনেমা। কেননা ঘনিষ্ঠ দৃশ্যে সায় ছিল না অভিনেত্রীর। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না জানতে চাইলে কাজল মুখ খোলেন। বলেন, ‘আমি কোনোদিন এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনির মতো পোশাকে আমি স্বচ্ছন্দ নই। তাই কখনও করিনি। আমি অস্বস্তি বোধ করি বলেই না বলে দিই। এই কারণে অনেক বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। তাতে আমার কোনো আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।’

1606269097_5fbdb8a950c03_kajol

ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছেন কাজল। কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। মা হওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়ানোয় আরও সতর্ক তিনি। চান না তাকে দেখে অস্বস্তি হোক সন্তানের। তিনি বলেন, ‘‘ছেলে হওয়ার পরে আমি শুধু চাই, বড় হয়ে যখন সে আমার ছবি দেখবে, তখন যেন কোনো অস্বস্তি না হয়। আমি চাই না, সে ভাবুক, ‘মা এটা কেন করেছিল?’ আমি চাই সে গর্বের সঙ্গে আমার ছবি দেখুক। তাই এখন সেই ভাবনা মাথায় রেখেই ছবি বেছে নিই।”

তবে অন্যদের নিয়েও নেই আপত্তি। অন্তরঙ্গ দৃশ্যে সায় দেওয়া না দেওয়া একজন শিল্পীর নিজস্ব সিদ্ধান্ত বলে মনে হয় তার কাছে। অভিনেত্রীর কথায়, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন পুরুষও নিজের মতো ভেবে সিদ্ধান্ত নিতে পারেন, তিনি এমন দৃশ্য করবেন কি না। সিদ্ধান্তটা ভিতর থেকে আসা উচিত। তবে নারীরা এক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকেন।’

1688296697_kajal

২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কাজলের। ছোট চরিত্র দিয়ে যাত্রা শুরু হলেও সফলতা নামের সোনার হরিণের দেখা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। কয়েক বছর পরই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার ঝুলিতে জমা হয় ‘চান্দামামা’, ‘মাগাধীরা’সহ একের পর এক জনপ্রিয় সিনেমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে বন্দুকধারীদের গুলিতে ইমাম নিহত

» আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

» রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

» হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

» আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

» রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

» দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনিতে আমি স্বচ্ছন্দ নই: কাজল আগরওয়াল

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :দক্ষিণের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে ভারতের পাশের দেশগুলোতেও কদর কাজল আগারওয়ালের সৌন্দর্যের। অভিনয়েও অনবদ্য তিনি। তারপরও হাতছাড়া হয়েছে বড় বড় সিনেমা। কেননা ঘনিষ্ঠ দৃশ্যে সায় ছিল না অভিনেত্রীর। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না জানতে চাইলে কাজল মুখ খোলেন। বলেন, ‘আমি কোনোদিন এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনির মতো পোশাকে আমি স্বচ্ছন্দ নই। তাই কখনও করিনি। আমি অস্বস্তি বোধ করি বলেই না বলে দিই। এই কারণে অনেক বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। তাতে আমার কোনো আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।’

1606269097_5fbdb8a950c03_kajol

ব্যবসায়ীর সঙ্গে ঘর বেঁধেছেন কাজল। কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। মা হওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়ানোয় আরও সতর্ক তিনি। চান না তাকে দেখে অস্বস্তি হোক সন্তানের। তিনি বলেন, ‘‘ছেলে হওয়ার পরে আমি শুধু চাই, বড় হয়ে যখন সে আমার ছবি দেখবে, তখন যেন কোনো অস্বস্তি না হয়। আমি চাই না, সে ভাবুক, ‘মা এটা কেন করেছিল?’ আমি চাই সে গর্বের সঙ্গে আমার ছবি দেখুক। তাই এখন সেই ভাবনা মাথায় রেখেই ছবি বেছে নিই।”

তবে অন্যদের নিয়েও নেই আপত্তি। অন্তরঙ্গ দৃশ্যে সায় দেওয়া না দেওয়া একজন শিল্পীর নিজস্ব সিদ্ধান্ত বলে মনে হয় তার কাছে। অভিনেত্রীর কথায়, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন পুরুষও নিজের মতো ভেবে সিদ্ধান্ত নিতে পারেন, তিনি এমন দৃশ্য করবেন কি না। সিদ্ধান্তটা ভিতর থেকে আসা উচিত। তবে নারীরা এক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকেন।’

1688296697_kajal

২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কাজলের। ছোট চরিত্র দিয়ে যাত্রা শুরু হলেও সফলতা নামের সোনার হরিণের দেখা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। কয়েক বছর পরই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার ঝুলিতে জমা হয় ‘চান্দামামা’, ‘মাগাধীরা’সহ একের পর এক জনপ্রিয় সিনেমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com