আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, কিয়ারাকে নিয়ে যত সমালোচনা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় রয়েছে। সিনেমাটির প্রথম ঝলক বা পোস্টার প্রকাশের পর এর প্রেক্ষাপট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ।এবার সিনেমাটির নতুন গান ‘তাবাহি’ মুক্তির পর অভিনেতা যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মূলত, পোস্টারের পর এবার আইটেম গানেও এমন ‘ঘনিষ্ঠ’ রূপে হাজির হওয়ায় সামাজিক মাধ্যমে কিয়ারা আদভানিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে বিবাহিত নারী হয়ে পর্দায় এমন সাহসী দৃশ্যে অভিনয় করায় নেটিজেনদের একাংশের কটাক্ষ ও ট্রোলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।’

তবে এই পরিস্থিতিতে কিয়ারার পাশে দাঁড়িয়ে সাহসী দৃশ্যে অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে নারী ও পুরুষের প্রতি দ্বিমুখী আচরণের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে তা একান্তই অভিনেতার নিজের সিদ্ধান্ত এবং এটি ভেতর থেকে আসা উচিত। নিজের অবস্থান পরিষ্কার করে কাজল আরও বলেন, তিনি নিজে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ নন বলে ক্যারিয়ারে অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে মা হওয়ার পর সিনেমা বাছাইয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, পর্দায় কে কেমন দৃশ্যে অভিনয় করবেন তা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত সীমারেখা।

যদিও এ বিষয়ে কিয়ারা আদভানির পক্ষ থেকে কোনো বক্তব্যে মেলেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান ইসলামী আন্দোলনের

» মুগ্ধসহ ১১ হত্যা সাবেক এমপি হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

» সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

» জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

» অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরি দুশ্চিন্তা, কেমন হবে টাইগারদের দল

» বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬

» ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

» প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

» ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, কিয়ারাকে নিয়ে যত সমালোচনা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় রয়েছে। সিনেমাটির প্রথম ঝলক বা পোস্টার প্রকাশের পর এর প্রেক্ষাপট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ।এবার সিনেমাটির নতুন গান ‘তাবাহি’ মুক্তির পর অভিনেতা যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মূলত, পোস্টারের পর এবার আইটেম গানেও এমন ‘ঘনিষ্ঠ’ রূপে হাজির হওয়ায় সামাজিক মাধ্যমে কিয়ারা আদভানিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে বিবাহিত নারী হয়ে পর্দায় এমন সাহসী দৃশ্যে অভিনয় করায় নেটিজেনদের একাংশের কটাক্ষ ও ট্রোলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।’

তবে এই পরিস্থিতিতে কিয়ারার পাশে দাঁড়িয়ে সাহসী দৃশ্যে অভিনয়ের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ভারতের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে নারী ও পুরুষের প্রতি দ্বিমুখী আচরণের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে তা একান্তই অভিনেতার নিজের সিদ্ধান্ত এবং এটি ভেতর থেকে আসা উচিত। নিজের অবস্থান পরিষ্কার করে কাজল আরও বলেন, তিনি নিজে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ নন বলে ক্যারিয়ারে অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে মা হওয়ার পর সিনেমা বাছাইয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, পর্দায় কে কেমন দৃশ্যে অভিনয় করবেন তা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত সীমারেখা।

যদিও এ বিষয়ে কিয়ারা আদভানির পক্ষ থেকে কোনো বক্তব্যে মেলেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com