বাঁশ কাটা নিয়ে ভাইকে পিটিয়ে হত্যা, বোন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটাকে কেন্দ্র করে ইব্রাহিম হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বোন নাছিমা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের পৌছইর মধ্যপাড়া হাজী সৈয়দ আলীর বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। এলাকাবাসী অভিযুক্ত বোন নাছিমা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত ইব্রাহিম হোসেনের মেয়ে কলেজ শিক্ষার্থী আফরোজ আক্তার বলেন, আমর ফুফু নাছিমা আক্তার, ফুফাতো ভাই অজিউল্লাহ এবং আমার ফুফা কোব্বাত আলী বাঁশ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এনিয়ে আমার বাবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমার ফুফু নাছিমা, ফুফাতো ভাই অজিউল্লাহ এবং আমার ফুফা কোব্বাত আলী আমার বাবার তল পেট এবং বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে
উপর্যুপরি আঘাত করেন। এক পর্যায়ে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফরোজা আক্তার আরো বলেন, আমার ফুফু, ফুফাতো ভাই ও ফুফা আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। তাদের অত্যাচারে আমরা নানার বাড়ি দৌলখাঁড় ইউনিয়নের আইটপাড়ায় অবস্থান করি। গত এক বছর থেকে আমরা বাড়িতে অবস্থান করলে আমার ফুফু, ফুফাতো ভাই ও ফুফা আমাদেরকে আবারও শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। গত এক মাস পূর্বেও তারা আমার মা জান্নাতুল ফেরদৌসকে মারধর করে ঘরে তালা দিয়ে দেয়। ঘরের টিন কেটে মাকে বের করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা আক্তারকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ফেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান ইসলামী আন্দোলনের

» মুগ্ধসহ ১১ হত্যা সাবেক এমপি হাবিবসহ ২৬ আসামির বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

» সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

» জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

» অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরি দুশ্চিন্তা, কেমন হবে টাইগারদের দল

» বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬

» ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

» প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

» ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাঁশ কাটা নিয়ে ভাইকে পিটিয়ে হত্যা, বোন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটাকে কেন্দ্র করে ইব্রাহিম হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বোন নাছিমা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের পৌছইর মধ্যপাড়া হাজী সৈয়দ আলীর বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। এলাকাবাসী অভিযুক্ত বোন নাছিমা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত ইব্রাহিম হোসেনের মেয়ে কলেজ শিক্ষার্থী আফরোজ আক্তার বলেন, আমর ফুফু নাছিমা আক্তার, ফুফাতো ভাই অজিউল্লাহ এবং আমার ফুফা কোব্বাত আলী বাঁশ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এনিয়ে আমার বাবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমার ফুফু নাছিমা, ফুফাতো ভাই অজিউল্লাহ এবং আমার ফুফা কোব্বাত আলী আমার বাবার তল পেট এবং বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে
উপর্যুপরি আঘাত করেন। এক পর্যায়ে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফরোজা আক্তার আরো বলেন, আমার ফুফু, ফুফাতো ভাই ও ফুফা আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। তাদের অত্যাচারে আমরা নানার বাড়ি দৌলখাঁড় ইউনিয়নের আইটপাড়ায় অবস্থান করি। গত এক বছর থেকে আমরা বাড়িতে অবস্থান করলে আমার ফুফু, ফুফাতো ভাই ও ফুফা আমাদেরকে আবারও শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। গত এক মাস পূর্বেও তারা আমার মা জান্নাতুল ফেরদৌসকে মারধর করে ঘরে তালা দিয়ে দেয়। ঘরের টিন কেটে মাকে বের করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা আক্তারকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ফেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com