মনিপুর উচ্চবিদ্যালয়ে ৫ শাখা প্রধান পদে শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সাধারণ শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মূল ক্যাম্পাসে বিদ্যমান প্রধান শিক্ষক ছাড়া বাকি পাঁচটি শাখার জন্য একজন করে আলাদা শাখাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শাখাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে রাজধানীর হাজারীবাগ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল হালিমকে মূল বালক ক্যাম্পাসে (৬০ ফিট রোড), কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলামকে রূপনগর আবাসিক এলাকার কলেজ ক্যাম্পাসে, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেনকে রূপনগর আবাসিক এলাকার ব্রাঞ্চ-১ ক্যাম্পাসে, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শেখ শাহরীয়ার হাসানকে ইব্রাহিমপুরে ব্রাঞ্চ-২ ক্যাম্পাসে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ নূর-এ-আলমকে শেওড়াপাড়ায় ব্রাঞ্চ-৩ ক্যাম্পাসের শাখাপ্রধান করা হয়েছে।

দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মনিপুর উচ্চবিদ্যালয়ে ৫ শাখা প্রধান পদে শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সাধারণ শিক্ষা ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মূল ক্যাম্পাসে বিদ্যমান প্রধান শিক্ষক ছাড়া বাকি পাঁচটি শাখার জন্য একজন করে আলাদা শাখাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শাখাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে রাজধানীর হাজারীবাগ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল হালিমকে মূল বালক ক্যাম্পাসে (৬০ ফিট রোড), কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলামকে রূপনগর আবাসিক এলাকার কলেজ ক্যাম্পাসে, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেনকে রূপনগর আবাসিক এলাকার ব্রাঞ্চ-১ ক্যাম্পাসে, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শেখ শাহরীয়ার হাসানকে ইব্রাহিমপুরে ব্রাঞ্চ-২ ক্যাম্পাসে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ নূর-এ-আলমকে শেওড়াপাড়ায় ব্রাঞ্চ-৩ ক্যাম্পাসের শাখাপ্রধান করা হয়েছে।

দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখার আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com