সিরাজগঞ্জে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ শুরু

ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫: ব্র্যাক ব্যাংক সিরাজগঞ্জে সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সহায়তায় এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক
মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ দেবে। জেলার ক্ষুদ্র, কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি খাতের
উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা আরও সম্প্রসারণ করতে সহায়তা করাই এ
প্রশিক্ষণের উদ্দেশ্য।

‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’–এর
আওতায় উদ্যোক্তাদের জন্য এই সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের
অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি
শিল্প (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তাদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে দক্ষতা উন্নয়ন করা
হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে ৬ নভেম্বর ২০২৫ ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’-র দ্বিতীয় ব্যাচের
প্রশিক্ষণ সিরাজগঞ্জের একটি হোটেলে উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন—বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (BB-SICIP)-এর যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আয়ুব আলী এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—হেড অব স্মল বিজনেস (নর্থ) বিপ্লব কুমার
বিশ্বাস; হেড অব এসএমই বিজনেস সাপোর্ট মো. মহসিনুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন
কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংকের আয়োজনে এক মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেবেন সিএমএসএমই উদ্যোক্তারা।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ
প্রশিক্ষকরা। এই প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা
দক্ষতা বিকাশে সহায়তা করা হবে, যা তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসইতা অর্জনে সহায়ক হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক

» জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

» মক্কায় ৪০০ বছরের পুরনো কোরআন: পাতায় পাতায় স্বর্ণের কারুকাজ

» মা হতে চলেছেন সামান্থা!

» আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

» ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব

» অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

» মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিরাজগঞ্জে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ শুরু

ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫: ব্র্যাক ব্যাংক সিরাজগঞ্জে সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সহায়তায় এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক
মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ দেবে। জেলার ক্ষুদ্র, কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি খাতের
উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা আরও সম্প্রসারণ করতে সহায়তা করাই এ
প্রশিক্ষণের উদ্দেশ্য।

‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’–এর
আওতায় উদ্যোক্তাদের জন্য এই সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের
অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি
শিল্প (সিএমএসএমই) খাতের নতুন উদ্যোক্তাদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে দক্ষতা উন্নয়ন করা
হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে ৬ নভেম্বর ২০২৫ ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’-র দ্বিতীয় ব্যাচের
প্রশিক্ষণ সিরাজগঞ্জের একটি হোটেলে উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন—বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (BB-SICIP)-এর যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আয়ুব আলী এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—হেড অব স্মল বিজনেস (নর্থ) বিপ্লব কুমার
বিশ্বাস; হেড অব এসএমই বিজনেস সাপোর্ট মো. মহসিনুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন
কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংকের আয়োজনে এক মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেবেন সিএমএসএমই উদ্যোক্তারা।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ
প্রশিক্ষকরা। এই প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা
দক্ষতা বিকাশে সহায়তা করা হবে, যা তাঁদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসইতা অর্জনে সহায়ক হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com