সবাই ছেড়ে চলে যাচ্ছে: অমিতাভ বচ্চন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : একের পর এক স্বজনবিয়োগ। পুরনো সম্পর্কগুলো যেন আলগা হয়ে যাচ্ছে। শনিবারই প্রয়াত হন অভিনেত্রী কামিনী কৌশল। সেই দেশভাগের সময় থেকে বচ্চনদের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল তার।

অভিনেত্রীর প্রয়াণে শনিবার শোকপ্রকাশ করেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। কিছু দিন আগে অভিনেতা বিরক্তি প্রকাশ করেছেন অসুস্থ ধর্মেন্দ্রের ভিডিও প্রকাশ্যে আসা নিয়ে।

এবার কামিনী কৌশলের চলে যাওয়ায় শোকপ্রকাশ করে লেখেন, ‘‘একে একে সকলে ছেড়ে চলে যাচ্ছেন।’’

কামিনী কৌশলের দিদির সঙ্গে অমিতাভের মায়ের নাকি সখ্য ছিল। দেশভাগের সময় থেকে একে অপরের শুভানুধ্যায়ী তারা। অমিতাভ তার পোস্টে কামিনীর জীবনের একটা অধ্যায় তুলে ধরে লেখেন, ‘‘কামিনীজির দিদি আমার মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। তারা সহপাঠী ছিলেন। সেই সময় তারা সমমনস্ক একটি গোষ্ঠী তৈরি করেছিলেন। ওর দিদি দুর্ভাগ্যজনক ভাবে এক দুর্ঘটনায় মারা যান এবং তখনকার প্রথা অনুযায়ী, এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে মৃত দিদির স্বামীকে বিয়ে করতে হয় তাকে (কামিনীকে)।’’

অমিতাভ তার পোস্টে উল্লেখ করেন, কামিনী অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী। তার মৃত্যুতে যেন একটা যুগের অবসান হল। একজন শিল্পী হিসাবে নয়, বরং মায়ের সম্পর্কিত এই আত্মীয়বিয়োগ যেন পীড়া দিচ্ছে অমিতাভকে। কামিনীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শাহেদ কাপুর, কিয়ারা আদভানির মতো নতুন প্রজন্মের তারকারাও। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

» বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস

» ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না: নাহিদ

» অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

» রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

» শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

» শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

» দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন  সাবেক ইউপি সদস্য

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সবাই ছেড়ে চলে যাচ্ছে: অমিতাভ বচ্চন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : একের পর এক স্বজনবিয়োগ। পুরনো সম্পর্কগুলো যেন আলগা হয়ে যাচ্ছে। শনিবারই প্রয়াত হন অভিনেত্রী কামিনী কৌশল। সেই দেশভাগের সময় থেকে বচ্চনদের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল তার।

অভিনেত্রীর প্রয়াণে শনিবার শোকপ্রকাশ করেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। কিছু দিন আগে অভিনেতা বিরক্তি প্রকাশ করেছেন অসুস্থ ধর্মেন্দ্রের ভিডিও প্রকাশ্যে আসা নিয়ে।

এবার কামিনী কৌশলের চলে যাওয়ায় শোকপ্রকাশ করে লেখেন, ‘‘একে একে সকলে ছেড়ে চলে যাচ্ছেন।’’

কামিনী কৌশলের দিদির সঙ্গে অমিতাভের মায়ের নাকি সখ্য ছিল। দেশভাগের সময় থেকে একে অপরের শুভানুধ্যায়ী তারা। অমিতাভ তার পোস্টে কামিনীর জীবনের একটা অধ্যায় তুলে ধরে লেখেন, ‘‘কামিনীজির দিদি আমার মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। তারা সহপাঠী ছিলেন। সেই সময় তারা সমমনস্ক একটি গোষ্ঠী তৈরি করেছিলেন। ওর দিদি দুর্ভাগ্যজনক ভাবে এক দুর্ঘটনায় মারা যান এবং তখনকার প্রথা অনুযায়ী, এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে মৃত দিদির স্বামীকে বিয়ে করতে হয় তাকে (কামিনীকে)।’’

অমিতাভ তার পোস্টে উল্লেখ করেন, কামিনী অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী। তার মৃত্যুতে যেন একটা যুগের অবসান হল। একজন শিল্পী হিসাবে নয়, বরং মায়ের সম্পর্কিত এই আত্মীয়বিয়োগ যেন পীড়া দিচ্ছে অমিতাভকে। কামিনীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শাহেদ কাপুর, কিয়ারা আদভানির মতো নতুন প্রজন্মের তারকারাও। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com