ইজিবাইক চালককে ফোনে ডেকে নিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালককে ফোনে ডেকে নিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

আজ সকাল ১০টার দিকে উপজেলার বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোবাইলে ফোনে কল পেয়ে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবার ফকির। ওই দিন রাতে আকবার আর বাড়িতে ফেরেননি। পরের দিন আজ সকাল  ১০টার দিকে পাশের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের নিচে হাত-পা বাঁধা অবস্থায় আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় মরদেহের গলা ও পুরুষাঙ্গ কাটা ছিল। পরে নড়াইল সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

নিহতের স্ত্রী ফরিদা বেগম জানান, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের কল পেয়ে তার স্বামী আকবার ফকির বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। সকালে লোকমুখে খবর পাই স্বামীকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে।

নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিরাট ব্যবধানে লুৎফুজ্জামান বাবরের নিরঙ্কুশ জয়

» ঢাকা-২ আসনে ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান এগিয়ে

» কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

» ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী

» সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

» বগুড়া-৬ আসনে বিপুল ভোটে এগিয়ে তারেক রহমান

» পিরোজপুরে দুই আসনে সাঈদীর দুই ছেলে এগিয়ে

» ঢাকা ১৫ : ৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

» ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

» লক্ষ্মীপুর-৩ আসনে এগিয়ে ধানের শীষের এ্যানি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইজিবাইক চালককে ফোনে ডেকে নিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালককে ফোনে ডেকে নিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

আজ সকাল ১০টার দিকে উপজেলার বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোবাইলে ফোনে কল পেয়ে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবার ফকির। ওই দিন রাতে আকবার আর বাড়িতে ফেরেননি। পরের দিন আজ সকাল  ১০টার দিকে পাশের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের নিচে হাত-পা বাঁধা অবস্থায় আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় মরদেহের গলা ও পুরুষাঙ্গ কাটা ছিল। পরে নড়াইল সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

নিহতের স্ত্রী ফরিদা বেগম জানান, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের কল পেয়ে তার স্বামী আকবার ফকির বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। সকালে লোকমুখে খবর পাই স্বামীকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে।

নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com