দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) সকাল থেকে র‍্যাব-২-এর একটি দল তিনটি হাসপাতালে একযোগে এ অভিযান চালায়।

অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু দালাল চক্রের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, আজকের অভিযানের মূল উদ্দেশ্য ছিল দালাল চক্রকে চিহ্নিত ও আটক করা, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।’

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং নিটোরে অভিযান চালিয়ে নারীসহ ১২ জন দালালকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) সকাল থেকে র‍্যাব-২-এর একটি দল তিনটি হাসপাতালে একযোগে এ অভিযান চালায়।

অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু দালাল চক্রের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, আজকের অভিযানের মূল উদ্দেশ্য ছিল দালাল চক্রকে চিহ্নিত ও আটক করা, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।’

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং নিটোরে অভিযান চালিয়ে নারীসহ ১২ জন দালালকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com