স্কুলশিক্ষক বাবা হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজশাহীতে স্কুলশিক্ষক বাবাকে (মৃত রেজাউল করিম) হত্যার দায়ে ছেলে রাকিব উর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৭ জুন) গভীর রাতে রাজধানীর মিরপুর থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও র‌্যাব-৪, সিপিএসসি-মিরপুর-১ এর একটি যৌথ আভিযানিক দল।

রবিবার দুপুরে র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মৃত রেজাউল করিম (৬০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমার মেহেরচন্ডী দক্ষিণপাড়ায় স্ত্রী ও আসামি রাকিব উর রহমানসহ বসবাস করতেন। রাকিব উর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

গত ২২ জুন সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মেহেরচন্ডীর বাসায় আসামি (রাকিব) তার বাবার (রেজাউল) কাছে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় যাওয়ার জন্য বলে টাকা লাগবে বলে জানায়। ভিকটিম তখন তার স্ত্রী মোছা. আঞ্জুরা বেগমের কাছ থেকে টাকা নিতে বললে রেজাউলের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউল তার স্ত্রীকে মারধর করতে থাকলে পাশেই থাকা আসামি রাকিব বাড়ির উঠানে থাকা মুন্ডুর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহয়তায় রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী মোছা. আঞ্জুরা বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় ছেলে রাকিব উর রহমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় মিরপুর থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চলিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৫।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্কুলশিক্ষক বাবা হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজশাহীতে স্কুলশিক্ষক বাবাকে (মৃত রেজাউল করিম) হত্যার দায়ে ছেলে রাকিব উর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৭ জুন) গভীর রাতে রাজধানীর মিরপুর থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও র‌্যাব-৪, সিপিএসসি-মিরপুর-১ এর একটি যৌথ আভিযানিক দল।

রবিবার দুপুরে র‌্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মৃত রেজাউল করিম (৬০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমার মেহেরচন্ডী দক্ষিণপাড়ায় স্ত্রী ও আসামি রাকিব উর রহমানসহ বসবাস করতেন। রাকিব উর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

গত ২২ জুন সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মেহেরচন্ডীর বাসায় আসামি (রাকিব) তার বাবার (রেজাউল) কাছে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় যাওয়ার জন্য বলে টাকা লাগবে বলে জানায়। ভিকটিম তখন তার স্ত্রী মোছা. আঞ্জুরা বেগমের কাছ থেকে টাকা নিতে বললে রেজাউলের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউল তার স্ত্রীকে মারধর করতে থাকলে পাশেই থাকা আসামি রাকিব বাড়ির উঠানে থাকা মুন্ডুর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহয়তায় রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী মোছা. আঞ্জুরা বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় ছেলে রাকিব উর রহমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় মিরপুর থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকায় অভিযান চলিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে ডিএমপির মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৫।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com