অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের দ্রুত পদক্ষেপ, তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার সমন্বিত অভিযানে অপহৃত এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২৪), মো. বেলায়েত হোসেন (২৫) এবং মো. রোমান ইসলাম (২৩)।

পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে মুন্সীগঞ্জ সদর থানায় এক নারী অভিযোগ করেন, তার ছেলে ইনছান বেপারী (২২) আগের রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ইমো কলে অজ্ঞাত ব্যক্তিরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ পাওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য গুলশান থানাকে সরবরাহ করা হলে, ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গুলশান থানার শাহজাদপুর এলাকার ভোলা মসজিদের সামনে অবস্থিত কাজী ভিলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত ইনছান বেপারীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারের পর ইনছান বেপারী পুলিশকে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সাফামনির কথিত প্রেমিক মো. নাইমসহ কয়েকজন সহযোগীর সহায়তায় তাকে শাহজাদপুরের একটি বাসায় জিম্মি করে মারধর করা হয়। এরপর তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অর্থ আদায়ের চেষ্টা চলাকালেই পুলিশের অভিযানে তিনি উদ্ধার হন।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, “মুন্সীগঞ্জ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমনে সর্বদা তৎপর। অভিজ্ঞতা ও কৌশলের কার্যকর ব্যবহার, আন্তঃথানা সমন্বয় এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের দ্রুত পদক্ষেপ, তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার সমন্বিত অভিযানে অপহৃত এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২৪), মো. বেলায়েত হোসেন (২৫) এবং মো. রোমান ইসলাম (২৩)।

পুলিশ জানায়, গত ২৭ জুন সকালে মুন্সীগঞ্জ সদর থানায় এক নারী অভিযোগ করেন, তার ছেলে ইনছান বেপারী (২২) আগের রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ইমো কলে অজ্ঞাত ব্যক্তিরা চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ পাওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য গুলশান থানাকে সরবরাহ করা হলে, ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গুলশান থানার শাহজাদপুর এলাকার ভোলা মসজিদের সামনে অবস্থিত কাজী ভিলায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত ইনছান বেপারীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারের পর ইনছান বেপারী পুলিশকে জানান, তার সাবেক স্ত্রী সাফামনি (২২) কৌশলে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সাফামনির কথিত প্রেমিক মো. নাইমসহ কয়েকজন সহযোগীর সহায়তায় তাকে শাহজাদপুরের একটি বাসায় জিম্মি করে মারধর করা হয়। এরপর তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অর্থ আদায়ের চেষ্টা চলাকালেই পুলিশের অভিযানে তিনি উদ্ধার হন।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, “মুন্সীগঞ্জ জেলা পুলিশ যেকোনো অপরাধ দমনে সর্বদা তৎপর। অভিজ্ঞতা ও কৌশলের কার্যকর ব্যবহার, আন্তঃথানা সমন্বয় এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com