ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে।
আজ সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকালে চারগাছ এলাকার ইট বিক্রির প্রতিষ্ঠান থেকে ইটবোঝাই ট্রাকে নিয়ে চারগাছে আসার সময় মান্দারপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা দুইজন শ্রমিক ঘটনাস্থলে মারা যান।
এ সময় চালক ও হেলপার আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত দুইজনের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।








