মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

মৌলভীবাজার, ঢাকা, জুন ৩০২০২৬: আরও সহজ, আধুনিক ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারে যাত্রা শুরু করল নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টার (জিপিসি)। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে সেন্টারটি ‘মনিপুরী’ ডিজাইনের আদলে সাজানো হয়েছে। সেন্টারটি থেকে সব ধরণের আধুনিক ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

একটি গ্রাহকবান্ধব ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে মৌলভীবাজারে সম্প্রতি গ্রামীণফোনের এই সেন্টারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ। এসময় জিপিসিতে আসা একজন গ্রাহককে সরাসরি সেবা সংক্রান্ত তথ্য দিয়ে  সহায়তা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিলেট সার্কেল বিজনেস হেড (সিবিএইচ) তৌফিক জাহান, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স সার্ভিসেস আব্দুল্লাহ আল মাহমুদসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়িক অংশীদার এবং সাধারণ গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

নতুন এই পরিবেশ বান্ধব জিপিসিটি শুধু একটি সেবাকেন্দ্রই নয়, বরং এমন একটি ওয়ান-স্টপ হাব যেখানে গ্রাহকরা গ্রামীণফোনের সব আধুনিক ডিজিটাল সেবা এবং সর্বশেষ সংস্করণের হ্যান্ডসেটগুলো পাবেন। স্থানীয় জনগোষ্ঠীর কাছে গ্রামীণফোনের নিত্যনতুন উদ্ভাবনী পণ্য এবং আধুনিক ডিজিটাল সেবাগুলো প্রদর্শন ও পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ বলেন, “মৌলভীবাজারের গ্রাহকদের জন্য মানসম্মত ও দ্রুততম সেবা নিশ্চিত করতে এই গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও ডিজিটাল জীবনযাত্রাকে আরও গতিশীল করবে।

সারা দেশে ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করছে গ্রামীণফোন। নতুন এই জিপিসি স্থাপন সেই ধারাবাহিকতারই প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান

» পুলিশের বিশেষ অভিযানে ১৮জন গ্রেফতার

» ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির

» প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

» ইরান যুদ্ধের জেরে ভারতে বাড়ছে প্রাকৃতিক গ্যাসচালিত যান

» বঙ্গবাজারে অগ্নিসংযোগের মামলায় সাবেক এমপি আফজাল গ্রেফতার

» অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেফতার

» কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার

» আগামী এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

» শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

মৌলভীবাজার, ঢাকা, জুন ৩০২০২৬: আরও সহজ, আধুনিক ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারে যাত্রা শুরু করল নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টার (জিপিসি)। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে সেন্টারটি ‘মনিপুরী’ ডিজাইনের আদলে সাজানো হয়েছে। সেন্টারটি থেকে সব ধরণের আধুনিক ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

একটি গ্রাহকবান্ধব ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে মৌলভীবাজারে সম্প্রতি গ্রামীণফোনের এই সেন্টারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ। এসময় জিপিসিতে আসা একজন গ্রাহককে সরাসরি সেবা সংক্রান্ত তথ্য দিয়ে  সহায়তা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিলেট সার্কেল বিজনেস হেড (সিবিএইচ) তৌফিক জাহান, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স সার্ভিসেস আব্দুল্লাহ আল মাহমুদসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়িক অংশীদার এবং সাধারণ গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

নতুন এই পরিবেশ বান্ধব জিপিসিটি শুধু একটি সেবাকেন্দ্রই নয়, বরং এমন একটি ওয়ান-স্টপ হাব যেখানে গ্রাহকরা গ্রামীণফোনের সব আধুনিক ডিজিটাল সেবা এবং সর্বশেষ সংস্করণের হ্যান্ডসেটগুলো পাবেন। স্থানীয় জনগোষ্ঠীর কাছে গ্রামীণফোনের নিত্যনতুন উদ্ভাবনী পণ্য এবং আধুনিক ডিজিটাল সেবাগুলো প্রদর্শন ও পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ বলেন, “মৌলভীবাজারের গ্রাহকদের জন্য মানসম্মত ও দ্রুততম সেবা নিশ্চিত করতে এই গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও ডিজিটাল জীবনযাত্রাকে আরও গতিশীল করবে।

সারা দেশে ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করছে গ্রামীণফোন। নতুন এই জিপিসি স্থাপন সেই ধারাবাহিকতারই প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com