অটোরিকশা ছিনতাইয়ের পর চালকে হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

রোববার  পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার রকিবুল আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন চালক জাহিদ রহমান। পরদিন সকালে শ্রীপুরের ধনুয়া সাতখামাইর এলাকার একটি গজারি বনের ভেতর থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করে।

মামলার তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন তারা চালক জাহিদকে অটোরিকশাসহ নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করে মরদেহ গজারি বনের মধ্যে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। পরে বিক্রির উদ্দেশে অটোরিকশাটি বিভিন্ন অংশে খণ্ডিত করেন। অভিযানে অটোরিকশার খণ্ডিত অংশ এবং সেটি বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে একজন তরুণ চালককে হত্যার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার এবং আলামত উদ্ধারে সক্ষম হয়েছে পিবিআই।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» স্বামী-স্ত্রীর ঝগড়ায় কে আগে ক্ষমা চাইবে? ইসলামের শিক্ষা কী

» অটোরিকশা ছিনতাইয়ের পর চালকে হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

» জিয়াউলের বিচার : আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

» জুলাই সনদ ও গণভোটের রায় মানলে জাতীয় ঐক্যের জন্য আলাদা সভা লাগবে না : জামায়াত আমির

» সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

» আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» কুয়েতে দুই ইতালীয় নিহত, যুদ্ধ উসকে দেওয়ার ছক দেখছে ইরান

» ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

» শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন

» বিজয় মাসের বিএনপির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অটোরিকশা ছিনতাইয়ের পর চালকে হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

রোববার  পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার রকিবুল আক্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন চালক জাহিদ রহমান। পরদিন সকালে শ্রীপুরের ধনুয়া সাতখামাইর এলাকার একটি গজারি বনের ভেতর থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করে।

মামলার তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন তারা চালক জাহিদকে অটোরিকশাসহ নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করে মরদেহ গজারি বনের মধ্যে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। পরে বিক্রির উদ্দেশে অটোরিকশাটি বিভিন্ন অংশে খণ্ডিত করেন। অভিযানে অটোরিকশার খণ্ডিত অংশ এবং সেটি বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে একজন তরুণ চালককে হত্যার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার এবং আলামত উদ্ধারে সক্ষম হয়েছে পিবিআই।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com