ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যশোর জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান, বিশেষ অভিযানে জেলার ৯টি থানার পুলিশ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অংশ নেয়।








