স্থানীয় নির্বাচনেও সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সহিংসতা ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনে সহিংসতা অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। এই অর্জন ধরে রাখতে হবে। কোনোভাবেই সহিংস নির্বাচনের পথে ফিরে যেতে চায় না নির্বাচন কমিশন।’

রোববার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের শেষে এসব কথা বলেন তিনি।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনে এজেন্টদের উপস্থিতি ভালো নির্বাচন নিশ্চিত করার অন্যতম কারণ ছিল। প্রধান রাজনৈতিক দলগুলো প্রায় শতভাগ কেন্দ্রে নিজেদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট রেখেছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে শতভাগ কেন্দ্রের এজেন্টদের স্বাক্ষরযুক্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে পরবর্তী সময়ে ফলাফল পরিবর্তন বা কারসাজির সুযোগ রাখা হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পোলিং এজেন্টদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন এই নির্বাচন কমিশনার।

জাতীয় নির্বাচনে সহিংসতা কমে আসার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অতীতে জাতীয় নির্বাচনে সহিংসতায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিলেন শহীদ ওসমান হাদি। আরেকটি ঘটনায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষে আহত একজন পরে হাসপাতালে মারা যান। নির্বাচনের দিন কোথাও ঘুষি মারামারির ঘটনাও ঘটেনি বলে উল্লেখ করেন তিনি

রাজনৈতিক নেতাদের উদ্দেশে সানাউল্লাহ বলেন, আপনাদের কথার অনেক গুরুত্ব রয়েছে। অনুসারীরা আপনাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে যদি আপনারা বলেন, আমরা আর সহিংস নির্বাচনের পথে হাঁটব না, ভোটের মাধ্যমেই নির্বাচনে জয়ী হতে হবে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমে পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা রাখার পরিকল্পনার কথা জানান তিনি।  তিনি বলেন, শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে। দৈব দুর্বিপাক না ঘটলে বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। পাশাপাশি ড্রোন ও লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নির্বাচন কমিশনের মনিটরিং সেল পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেকোনো সময় এসে মনিটরিং কার্যক্রম দেখতে পারবেন। এতে দলগুলো আশ্বস্ত হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনকে তথ্য দিয়েও সহযোগিতা করতে পারবে।

অভিযোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, অনেক সময় অভিযোগকারীরা সুনির্দিষ্ট তথ্য দেন না। কোথায় ঘটনা ঘটেছে, কারা জড়িত কিংবা কারা সাক্ষীএসব তথ্য না দিয়ে শুধু বলা হয়, বাড়ি বাড়ি টাকা বিতরণ হচ্ছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া কঠিন। তাই অভিযোগ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনি বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়টিও তুলে ধরেন সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনি ফলাফল নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাইব্যুনালে যেতে পারেন। বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালকে ১৮০ দিন এবং আপিল নিষ্পত্তির জন্য ১২০ দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে আগের নির্বাচন কমিশনের সময়কার ট্রাইব্যুনালের মামলার ফলাফলও এখন পাওয়া যাচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশন কাজ করছে।

তিনি আরও বলেন, ভালো নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়। এটি একটি সম্মিলিত প্রক্রিয়া। নির্বাচন পরিচালনায় বিপুলসংখ্যক জনবল প্রয়োজন হয়, যা নির্বাচন কমিশনের নিজস্ব জনবল দিয়ে পূরণ করা সম্ভব নয়। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়েই নির্বাচন সম্পন্ন করতে হয়।

রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করে সানাউল্লাহ বলেন, অতীতের খারাপ নির্বাচনের পরিণতি সবাই দেখেছেন। বর্তমান নির্বাচন কমিশনের জন্য ইতিবাচক দিক হলো, আলোচনায় অংশ নেওয়া নেতারা সবাই ভালো নির্বাচন চেয়েছেন এবং এ লক্ষ্যে আন্দোলনেও ছিলেন। সবার সহযোগিতায় ভালো নির্বাচনের সংস্কৃতি এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

» স্থানীয় নির্বাচনেও সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ

» স্বামী-স্ত্রীর ঝগড়ায় কে আগে ক্ষমা চাইবে? ইসলামের শিক্ষা কী

» অটোরিকশা ছিনতাইয়ের পর চালকে হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

» জিয়াউলের বিচার : আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

» জুলাই সনদ ও গণভোটের রায় মানলে জাতীয় ঐক্যের জন্য আলাদা সভা লাগবে না : জামায়াত আমির

» সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

» আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» কুয়েতে দুই ইতালীয় নিহত, যুদ্ধ উসকে দেওয়ার ছক দেখছে ইরান

» ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্থানীয় নির্বাচনেও সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সহিংসতা ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনে সহিংসতা অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। এই অর্জন ধরে রাখতে হবে। কোনোভাবেই সহিংস নির্বাচনের পথে ফিরে যেতে চায় না নির্বাচন কমিশন।’

রোববার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের শেষে এসব কথা বলেন তিনি।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনে এজেন্টদের উপস্থিতি ভালো নির্বাচন নিশ্চিত করার অন্যতম কারণ ছিল। প্রধান রাজনৈতিক দলগুলো প্রায় শতভাগ কেন্দ্রে নিজেদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট রেখেছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে শতভাগ কেন্দ্রের এজেন্টদের স্বাক্ষরযুক্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে পরবর্তী সময়ে ফলাফল পরিবর্তন বা কারসাজির সুযোগ রাখা হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পোলিং এজেন্টদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন এই নির্বাচন কমিশনার।

জাতীয় নির্বাচনে সহিংসতা কমে আসার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অতীতে জাতীয় নির্বাচনে সহিংসতায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিলেন শহীদ ওসমান হাদি। আরেকটি ঘটনায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষে আহত একজন পরে হাসপাতালে মারা যান। নির্বাচনের দিন কোথাও ঘুষি মারামারির ঘটনাও ঘটেনি বলে উল্লেখ করেন তিনি

রাজনৈতিক নেতাদের উদ্দেশে সানাউল্লাহ বলেন, আপনাদের কথার অনেক গুরুত্ব রয়েছে। অনুসারীরা আপনাদের কথা অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে যদি আপনারা বলেন, আমরা আর সহিংস নির্বাচনের পথে হাঁটব না, ভোটের মাধ্যমেই নির্বাচনে জয়ী হতে হবে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমে পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা রাখার পরিকল্পনার কথা জানান তিনি।  তিনি বলেন, শতভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে। দৈব দুর্বিপাক না ঘটলে বডি-ওর্ন ক্যামেরাও থাকবে। পাশাপাশি ড্রোন ও লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নির্বাচন কমিশনের মনিটরিং সেল পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেকোনো সময় এসে মনিটরিং কার্যক্রম দেখতে পারবেন। এতে দলগুলো আশ্বস্ত হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনকে তথ্য দিয়েও সহযোগিতা করতে পারবে।

অভিযোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, অনেক সময় অভিযোগকারীরা সুনির্দিষ্ট তথ্য দেন না। কোথায় ঘটনা ঘটেছে, কারা জড়িত কিংবা কারা সাক্ষীএসব তথ্য না দিয়ে শুধু বলা হয়, বাড়ি বাড়ি টাকা বিতরণ হচ্ছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া কঠিন। তাই অভিযোগ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনি বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়টিও তুলে ধরেন সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনি ফলাফল নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাইব্যুনালে যেতে পারেন। বিরোধ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালকে ১৮০ দিন এবং আপিল নিষ্পত্তির জন্য ১২০ দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে আগের নির্বাচন কমিশনের সময়কার ট্রাইব্যুনালের মামলার ফলাফলও এখন পাওয়া যাচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশন কাজ করছে।

তিনি আরও বলেন, ভালো নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়। এটি একটি সম্মিলিত প্রক্রিয়া। নির্বাচন পরিচালনায় বিপুলসংখ্যক জনবল প্রয়োজন হয়, যা নির্বাচন কমিশনের নিজস্ব জনবল দিয়ে পূরণ করা সম্ভব নয়। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়েই নির্বাচন সম্পন্ন করতে হয়।

রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করে সানাউল্লাহ বলেন, অতীতের খারাপ নির্বাচনের পরিণতি সবাই দেখেছেন। বর্তমান নির্বাচন কমিশনের জন্য ইতিবাচক দিক হলো, আলোচনায় অংশ নেওয়া নেতারা সবাই ভালো নির্বাচন চেয়েছেন এবং এ লক্ষ্যে আন্দোলনেও ছিলেন। সবার সহযোগিতায় ভালো নির্বাচনের সংস্কৃতি এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com