ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন দেশি-বিদেশি প্রায় পাঁচ হাজার দৌড়বিদ।
শুক্রবার ভোর ৫টায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কের আইসিসিবি গেট এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিন্টন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬-এর উদ্বোধন করেন।
ভোর ৫টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত।
এতে দেশি-বিদেশি প্রায় পাঁচ হাজার দৌড়বিদ অংশ নেন।
ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক হাফ ম্যারাথন ঘিরে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








