ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে থাই জুয়া খেলার মূল হোতাসহ ৬ জুয়াড়ি ও ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং ধর্ষণের চেষ্টা মামলার আসামিসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) চাটখিল থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দুপুরে গ্রেফতারদের বিচারকার্য সম্পন্ন করার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সেমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের চাটখিল-রামগঞ্জ প্রধান সড়কের পাশে স্থানীয় জুয়াড়ি ইকবালের চায়ের দোকানের ভেতর থাইল্যান্ডি জুয়া খেলা অবস্থায় আলামতসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— মো. আব্দুস ছাত্তার (৩৬), মো. সোহেল হোসেন (৩৫), নুর নবী (৩৪), মো. কবির হোসেন (৪১), ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)। গ্রেফতার আসামীরা পরকোট ইউনিয়নের বাসিন্দা ।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজু, পৌরসভা থেকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেন (৫০), ফতেহপুর থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইব্রাহিম খলিল ওরফে মো. ইমনকে (২২) এবং খিলপাড়া ইউনিয়ন থেকে গাঁজাসহ ইয়াছিন আরাফাত সৌরভ (২২) নামে যুবককে গ্রেফতার করা হয়েছে।
চাটখিল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে চাটখিল থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।








