‘হাত ধরবেন না’- এজলাসে তোলার সময় পুলিশকে ইনু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে এজলাসকক্ষে তোলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে থাকা কাঠগড়ায় তোলা হয়।

এদিন হাসিমুখেই কাঠগড়ায় উঠতে দেখা যায় মানবতাবিরোধী অপরাধের এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। তবে এজলাসে তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন তিনি। ওই পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু বলে ওঠেন- ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’। বেশ উত্তেজিত হয়েই এ কথা উচ্চারণ করেন জাসদের এই সভাপতি।

এদিকে, এরইমধ্যে এ মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। রায় ঘোষণার পরপরই মামলাটি এখান থেকে পুরোপুরি নিষ্পত্তি হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পদ্মা নদীতে ফেরি-বাল্কহেড সংঘর্ষ, প্রাণ গেল শিশুর

» আগামিকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত

» দেড় কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

» বিএনপি নেতাকে গুলি করে হত্যা

» আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» বিয়ের পিঁড়িতে বসছেন মিমি? ভাইরাল আমন্ত্রণপত্র ঘিরে চর্চা

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

» আজ টিভিতে ক্রিকেট ও ফুটবলের সূচি

» ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা চালু করতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘হাত ধরবেন না’- এজলাসে তোলার সময় পুলিশকে ইনু

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে এজলাসকক্ষে তোলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে থাকা কাঠগড়ায় তোলা হয়।

এদিন হাসিমুখেই কাঠগড়ায় উঠতে দেখা যায় মানবতাবিরোধী অপরাধের এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। তবে এজলাসে তোলার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন তিনি। ওই পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু বলে ওঠেন- ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’। বেশ উত্তেজিত হয়েই এ কথা উচ্চারণ করেন জাসদের এই সভাপতি।

এদিকে, এরইমধ্যে এ মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। রায় ঘোষণার পরপরই মামলাটি এখান থেকে পুরোপুরি নিষ্পত্তি হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com