ফুলবাড়ী সীমান্তে মাদকসহ একজন আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। পৃথক আরও দুটি অভিযানে সাড়ে ১০ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিজিবি জানায়, গত শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত গত ২৪ঘন্টায় উপজেলঅর বাগভান্ডার, বালারহাট ও কাশিপুর বিওপির আওতাধীন এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ৩টা ৪৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার খয়রার মোড়ে অভিযান চালিয়ে আব্দুল গফুর মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ২১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ছাড়া রাত ৮টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী এলাকা থেকে ১০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং রাত ১২টা ৪০ মিনিটে একই উপজেলার ধর্মপুর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৪৫০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে তাকে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদক চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উত্তরা-কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে, জানা গেল চালুর সম্ভাব্য তারিখ

» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

» আইইডি বোমা, বিস্ফোরক তৈরির  সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ,আটক ২

» পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি টাকা

» গুলি করে টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতা ও সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

» হত্যা মামলার পলাতক আসামি বরিশালে গ্রেফতার

» ফুলবাড়ী সীমান্তে মাদকসহ একজন আটক

» পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’

» নতুন লুকে অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা

» স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুলবাড়ী সীমান্তে মাদকসহ একজন আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। পৃথক আরও দুটি অভিযানে সাড়ে ১০ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিজিবি জানায়, গত শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত গত ২৪ঘন্টায় উপজেলঅর বাগভান্ডার, বালারহাট ও কাশিপুর বিওপির আওতাধীন এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ৩টা ৪৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার খয়রার মোড়ে অভিযান চালিয়ে আব্দুল গফুর মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ২১ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ ছাড়া রাত ৮টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী এলাকা থেকে ১০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং রাত ১২টা ৪০ মিনিটে একই উপজেলার ধর্মপুর এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৪৫০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে তাকে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদক চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com