বিয়ে ও সন্তানকে প্রকাশ্যে আনলেন জেমস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাবা হয়েছেন নগর বাউল হিসেবে পরিচিত গায়ক মাহফুজ আনাম জেমস। সন্তানের নাম রেখেছেন জিবরান আনাম।  চলতি বছরই জেমস বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে।

এরপর নতুন দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। এর আগে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছেদ হয়, সেটাও এক দশক আগে।

সন্তানের নাম প্রকাশ্যে আনার পর সংবাদমাধ্যমের সাথে সেই অনুভূতি শেয়ার করেছেন জেমস। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয় প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায়। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে।

সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়।

এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম হয় জিবরান। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্যরা তখন হাসপাতালে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন এই দম্পতি।

১৯৯১ সালে জেমস প্রথম বিয়ে করেন  চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের।

এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দ্বিতীয় সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে। সূএ : বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল

» আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

» বন্ধ্যাত্বের চিকিৎসায় ঢামেকে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

» ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে: স্পিকার

» হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭ , মামলা ৫৫ টিটি

» কারের নিচে লুকিয়ে রাখা বার্মিজ ইয়াবাসহ আটক ১

» কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা

» মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

» বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের: চীনা রাষ্ট্রদূত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিয়ে ও সন্তানকে প্রকাশ্যে আনলেন জেমস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাবা হয়েছেন নগর বাউল হিসেবে পরিচিত গায়ক মাহফুজ আনাম জেমস। সন্তানের নাম রেখেছেন জিবরান আনাম।  চলতি বছরই জেমস বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে।

এরপর নতুন দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। এর আগে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছেদ হয়, সেটাও এক দশক আগে।

সন্তানের নাম প্রকাশ্যে আনার পর সংবাদমাধ্যমের সাথে সেই অনুভূতি শেয়ার করেছেন জেমস। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয় প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায়। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে।

সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। পরিচয়ের এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়।

এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে ৩টায় জন্ম হয় জিবরান। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্যরা তখন হাসপাতালে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন এই দম্পতি।

১৯৯১ সালে জেমস প্রথম বিয়ে করেন  চলচ্চিত্র অভিনেত্রী রথিকে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের।

এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দ্বিতীয় সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে। সূএ : বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com