ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাংলা দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন হয়।
পত্রিকাটির প্রকাশক হিসেবে এতদিন দায়িত্ব পালন করা তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন প্রকাশক নিযুক্ত হয়েছেন তার বাবা আনোয়ার হোসেন মঞ্জু।
প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর আগেও দীর্ঘদিন ইত্তেফাকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) তারিন হোসেনের আবেদন গৃহীত হওয়ার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন ১৯৭৩’ অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হয়।








