ধূমপান না করেও বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসারে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজন কখনও ধূমপান করেননি। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের যৌথ এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, যারা জীবনে ১০০টিরও কম সিগারেট খেয়েছেন (অর্থাৎ কার্যত ধূমপায়ী নন), তাদের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ ফুসফুস ক্যানসারের ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার পিটার ম্যাককালাম ক্যানসার সেন্টার ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনজামিন জে. সলোমনসহ একটি দল ৯২টি আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করে দেখেছেন, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে ফুসফুস ক্যানসারের বেশিরভাগই অ্যাডিনোকারসিনোমা।

গবেষণায় আরও জানা গেছে, ধূমপান না করা রোগীদের মধ্যে ক্যানসার–সম্পর্কিত জিনের পরিবর্তন তুলনামূলক বেশি দেখা যায়। এই জিনগত পরিবর্তন চিকিৎসার ধরন ও কার্যকারিতায় বড় প্রভাব ফেলে।

বিশ্লেষণে বলা হয়, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে যাদের ফুসফুস ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি, তারা সাধারণত নিম্নলিখিত এক বা একাধিক কারণের ভুক্তভোগী। সেগুলো হলো- পরোক্ষ ধূমপান (অন্যের ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ), রেডিওএকটিভ পদার্থের সংস্পর্শ, বায়ুদূষণ, অ্যাসবেস্টস (এক ধরনের ক্ষতিকর শিল্প উপাদান) এর সংস্পর্শ এবং নিকট আত্মীয়দের মধ্যে ফুসফুস ক্যানসারের ইতিহাস থাকা।

গবেষক দলটির মতে, এই তথ্যগুলো প্রমাণ করে, শুধু ধূমপান নয়- দূষণ, জিনগত কারণ ও পরিবেশগত প্রভাবও ফুসফুস ক্যানসারের বড় ঝুঁকি তৈরি করছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সন্ত্রাসীদের গুলিতে সন্ত্রাসী আহত

» ১ কোটি কর্মসংস্থানের জন্য নানা দেশে বাংলাদেশি কর্মীর চাহিদা যাচাই চলছে: প্রতিমন্ত্রী নুর

» বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, এটি অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন: স্পিকার

» ইসলামী ব্যাংক ইস্যুতে ব্যস্ত না থেকে সীমান্ত সংকট মোকাবিলায় মনোযোগ দিন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সেলিম উদ্দিন

» ‘সরকারের কানে কি তুলো? নাকি ভাসুরের নাম নিতে ভয়’: জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে আযাদ

» আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার

» সুপ্রিম কোর্টের দ্বারস্থ জ্যাকুলিন

» কেন ঝুঁকির পথ বেছে নিচ্ছেন ইরানের নতুন নেতৃত্ব: সিএনএনের বিশ্লেষণ

» অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

» সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ধূমপান না করেও বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসারে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজন কখনও ধূমপান করেননি। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের যৌথ এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, যারা জীবনে ১০০টিরও কম সিগারেট খেয়েছেন (অর্থাৎ কার্যত ধূমপায়ী নন), তাদের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ ফুসফুস ক্যানসারের ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার পিটার ম্যাককালাম ক্যানসার সেন্টার ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনজামিন জে. সলোমনসহ একটি দল ৯২টি আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করে দেখেছেন, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে ফুসফুস ক্যানসারের বেশিরভাগই অ্যাডিনোকারসিনোমা।

গবেষণায় আরও জানা গেছে, ধূমপান না করা রোগীদের মধ্যে ক্যানসার–সম্পর্কিত জিনের পরিবর্তন তুলনামূলক বেশি দেখা যায়। এই জিনগত পরিবর্তন চিকিৎসার ধরন ও কার্যকারিতায় বড় প্রভাব ফেলে।

বিশ্লেষণে বলা হয়, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে যাদের ফুসফুস ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি, তারা সাধারণত নিম্নলিখিত এক বা একাধিক কারণের ভুক্তভোগী। সেগুলো হলো- পরোক্ষ ধূমপান (অন্যের ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ), রেডিওএকটিভ পদার্থের সংস্পর্শ, বায়ুদূষণ, অ্যাসবেস্টস (এক ধরনের ক্ষতিকর শিল্প উপাদান) এর সংস্পর্শ এবং নিকট আত্মীয়দের মধ্যে ফুসফুস ক্যানসারের ইতিহাস থাকা।

গবেষক দলটির মতে, এই তথ্যগুলো প্রমাণ করে, শুধু ধূমপান নয়- দূষণ, জিনগত কারণ ও পরিবেশগত প্রভাবও ফুসফুস ক্যানসারের বড় ঝুঁকি তৈরি করছে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com