জামায়াত সরকারকে ব্ল্যাকমেইলিংয়ের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করছে : রুমিন ফারহানা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামায়াত ইসলামী শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্ন কক্ষে পিআর এজেন্ডাটিই ছিল না। জামায়াত যখন দেখলো, ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখন তারা পিআর নিম্ন কক্ষে হবে এই আলোচনা আনল। তারা বলল নিম্ন কক্ষে না হলে ভোটেই যাব না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, জামায়াতের এই যে ব্ল্যাকমেইলিং, কিছু হলে আমরা ভোটে যাব না, নির্বাচন বর্জন করব— এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা। শুরু থেকেই জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশে এর আগে ৩টি গণভোট হয়েছে। সবগুলোতে হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিতে হয়েছে। জুলাই সনদের ৮৪টি ধারার মধ্যে ৫/১০টি ধারায়ে বিএনপির নোট অব ডিসেন্ট আছে। বাকি ৫/১০টি ধারায় জামায়াতের নোট অব ডিসেন্ট আছে। একেক ধারায় একেক দলের নোট অব ডিসেন্ট আছে।

এগুলোসহ সরকার কি ১১ কোটি ভোটারকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন ফিট করেছে? ১১ কোটি ভোটারের তথ্য গ্র্যাপস করার কি এবিলিটি আছে, নোট অব ডিসেন্টসহ ৮৪টি ধারা বুঝে-শুনে ভোট দেওয়ার? তাহলে তো ৮৪টি ধারার ক্ষেত্রেই হ্যাঁ বা না রাখতে হবে। যদিও সেই সুযোগ নেই। তারপরেও বিএনপি একটি এডজাস্টমেন্টে আসার জন্য বলেছে, যে দল যেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেটাসহ গণভোটে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত সরকারকে ব্ল্যাকমেইলিংয়ের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা করছে : রুমিন ফারহানা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামায়াত ইসলামী শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্ন কক্ষে পিআর এজেন্ডাটিই ছিল না। জামায়াত যখন দেখলো, ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখন তারা পিআর নিম্ন কক্ষে হবে এই আলোচনা আনল। তারা বলল নিম্ন কক্ষে না হলে ভোটেই যাব না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, জামায়াতের এই যে ব্ল্যাকমেইলিং, কিছু হলে আমরা ভোটে যাব না, নির্বাচন বর্জন করব— এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা। শুরু থেকেই জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশে এর আগে ৩টি গণভোট হয়েছে। সবগুলোতে হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিতে হয়েছে। জুলাই সনদের ৮৪টি ধারার মধ্যে ৫/১০টি ধারায়ে বিএনপির নোট অব ডিসেন্ট আছে। বাকি ৫/১০টি ধারায় জামায়াতের নোট অব ডিসেন্ট আছে। একেক ধারায় একেক দলের নোট অব ডিসেন্ট আছে।

এগুলোসহ সরকার কি ১১ কোটি ভোটারকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন ফিট করেছে? ১১ কোটি ভোটারের তথ্য গ্র্যাপস করার কি এবিলিটি আছে, নোট অব ডিসেন্টসহ ৮৪টি ধারা বুঝে-শুনে ভোট দেওয়ার? তাহলে তো ৮৪টি ধারার ক্ষেত্রেই হ্যাঁ বা না রাখতে হবে। যদিও সেই সুযোগ নেই। তারপরেও বিএনপি একটি এডজাস্টমেন্টে আসার জন্য বলেছে, যে দল যেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেটাসহ গণভোটে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com