আ.লীগের চার নেতা পেট্রাপোলে কীভাবে বৈঠক করেন, ভারতকে প্রশ্ন রিজভীর

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির কূটনীতিকরা স্টেটমেন্ট দেন, বাংলাদেশের অভ্যন্তরে তারা কোনো হস্তক্ষেপ করেন না। বাংলাদেশে যা হচ্ছে এটা আমাদের নিজস্ব ব্যাপার। তাহলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা পেট্রাপোল সীমান্তে বৈঠক করলেন কীভাবে? এই বৈঠকের উদ্দেশ্য কী?

সোমবার (২৩ নভেম্বর) দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারত সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে কী করে ইমিগ্রেশন অফিসাররা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারে? কোন ষড়যন্ত্র হচ্ছে, কোন চক্রান্ত হচ্ছে? এটা জাতি আজ জানতে চায়।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনার হিংসা ও প্রতিশোধপরায়ণতা কমেনি। বিদেশে বসে পাচারকৃত টাকা পাঠিয়ে দেশে আগুন সন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা বিএনপি নেতা-কর্মী ও মন্ত্রীদের বাড়িতে আগুন দিয়েছে, নড়াইল ও ভাঙ্গায় হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

এসময় পলাতক শেখ হাসিনা গোটা বাংলাদেশকে পুনরায় গোরস্থানে পরিণত করার পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন রিজভী।

রিজভী  আরও বলেন, শেখ হাসিনা গুম-ক্রসফায়ার পছন্দ করতেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক নীতিতে তাণ্ডব মোকাবিলা করছেন।

এসময় রিজভী বিদেশি গণমাধ্যমও শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির বিষয়ে প্রতিবেদন প্রচার করছে বলে মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের হত্যাকারী এবং আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টকারীদের বাংলার মাটিতে জায়গা হবে না। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জামায়াত নেতা জুবায়ের

» ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’

» আ.লীগের চার নেতা পেট্রাপোলে কীভাবে বৈঠক করেন, ভারতকে প্রশ্ন রিজভীর

» এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে না বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: হাসনাত

» রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

» বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়

» জামালপুরে  গাঁজাসহ  মাদক কারবারী আটক

» বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন

» শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে পিয়ারসনের ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’ অনুষ্ঠিত

» ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ.লীগের চার নেতা পেট্রাপোলে কীভাবে বৈঠক করেন, ভারতকে প্রশ্ন রিজভীর

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির কূটনীতিকরা স্টেটমেন্ট দেন, বাংলাদেশের অভ্যন্তরে তারা কোনো হস্তক্ষেপ করেন না। বাংলাদেশে যা হচ্ছে এটা আমাদের নিজস্ব ব্যাপার। তাহলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা পেট্রাপোল সীমান্তে বৈঠক করলেন কীভাবে? এই বৈঠকের উদ্দেশ্য কী?

সোমবার (২৩ নভেম্বর) দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারত সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে কী করে ইমিগ্রেশন অফিসাররা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারে? কোন ষড়যন্ত্র হচ্ছে, কোন চক্রান্ত হচ্ছে? এটা জাতি আজ জানতে চায়।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনার হিংসা ও প্রতিশোধপরায়ণতা কমেনি। বিদেশে বসে পাচারকৃত টাকা পাঠিয়ে দেশে আগুন সন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা বিএনপি নেতা-কর্মী ও মন্ত্রীদের বাড়িতে আগুন দিয়েছে, নড়াইল ও ভাঙ্গায় হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

এসময় পলাতক শেখ হাসিনা গোটা বাংলাদেশকে পুনরায় গোরস্থানে পরিণত করার পরিকল্পনা করছেন বলেও মন্তব্য করেন রিজভী।

রিজভী  আরও বলেন, শেখ হাসিনা গুম-ক্রসফায়ার পছন্দ করতেন, আর প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক নীতিতে তাণ্ডব মোকাবিলা করছেন।

এসময় রিজভী বিদেশি গণমাধ্যমও শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির বিষয়ে প্রতিবেদন প্রচার করছে বলে মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের হত্যাকারী এবং আগুন দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টকারীদের বাংলার মাটিতে জায়গা হবে না। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com