নাশকতা সৃষ্টির চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে রাতভর নাশকতা সৃষ্টির চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫টি ককটেল।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা পুলিশের মিডিয়া সেল এসব তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে কাটা গাছ সরিয়ে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এ ছাড়া গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ছয়টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার পরও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শীতে প্রশান্তি দেবে সুগন্ধি কাশ্মীরি কাওয়া, তৈরি করবেন যেভাবে

» লর্ডসে ইংল্যান্ড, চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ

» বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

» যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, তাদের জন্যই রাষ্ট্রীয় সনদ : ডা. জাহেদ উর রহমান

» শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

» এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণ শুরু ১৯ নভেম্বর

» অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

» কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?

» নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

» পার্কিংয়ে থাকা আরও এক বাসে আগুন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাশকতা সৃষ্টির চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে রাতভর নাশকতা সৃষ্টির চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫টি ককটেল।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা পুলিশের মিডিয়া সেল এসব তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে কাটা গাছ সরিয়ে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এ ছাড়া গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ছয়টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার পরও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com