টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে দুই যুবককে আটক করেছেন শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ককটেলভর্তি একটি ব্যাগ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বৃষ্টির মধ্যে টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত ব্যক্তিরা ধাওয়া করে দু’জনকে আটক করেন। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

আটক দু’জন হলেন জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাবির সালেহীন দিপুর স্থায়ী ঠিকানা বাগেরহাট সদর থানার যাত্রাপুর গ্রামে। অন্যদিকে, আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিলের স্থায়ী ঠিকানা পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া গ্রামে।

ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী মাশনুন স্নিগ্ধ জানান, টিএসসিতে ককটেল বিস্ফোরণের শব্দ শোনার সঙ্গে সঙ্গে তারা ধাওয়া করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজন এবং উদ্যানসংলগ্ন ফটক থেকে আরেকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন জানান, বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা সন্দেহভাজন দু’জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাদের শাহবাগ থানায় দেয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন

» জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

» টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২

» শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

» আগামীকালের মধ্যে বিরোধী দলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

» দেশে কর্মসংস্থান বাড়েনি, বিদেশেও কমেছে ৩৫ শতাংশ: হাসনাত

» পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন

» জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

» এনসিপির নারী শক্তিতে দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

» বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে দুই যুবককে আটক করেছেন শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ককটেলভর্তি একটি ব্যাগ ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে বৃষ্টির মধ্যে টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে উপস্থিত ব্যক্তিরা ধাওয়া করে দু’জনকে আটক করেন। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

আটক দু’জন হলেন জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাবির সালেহীন দিপুর স্থায়ী ঠিকানা বাগেরহাট সদর থানার যাত্রাপুর গ্রামে। অন্যদিকে, আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিলের স্থায়ী ঠিকানা পাবনা জেলার সাঁথিয়া থানার করমজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া গ্রামে।

ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী মাশনুন স্নিগ্ধ জানান, টিএসসিতে ককটেল বিস্ফোরণের শব্দ শোনার সঙ্গে সঙ্গে তারা ধাওয়া করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজন এবং উদ্যানসংলগ্ন ফটক থেকে আরেকজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন জানান, বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা সন্দেহভাজন দু’জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে তাদের শাহবাগ থানায় দেয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com