স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় সেই বখাটে কিশোর গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অবশেষে সেই বখাটে কিশোর ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ইমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাত করার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ। ঘটনা ঘটানোর পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান।  সোমবার রাত ১০টার দিকে সরেজমিনে ওই ভবনে গিয়ে বাসাটি জনশূন্য দেখা যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। বড় ভাই আকাশ থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

প্রতিবেশীরা জানান, ইমন বেসরকারি একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার ফেল করার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে। তাকে এলাকায় খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশা ছিল না। স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তার নাম আসায় বিস্ময় প্রকাশ করেন প্রতিবেশীরা।

জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা বখাটে কিশোর ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। এসব ঘটনার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

» যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, তাদের জন্যই রাষ্ট্রীয় সনদ : ডা. জাহেদ উর রহমান

» শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

» এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণ শুরু ১৯ নভেম্বর

» অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

» কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?

» নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

» পার্কিংয়ে থাকা আরও এক বাসে আগুন

» ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ ঘটনায় সন্দেহভাজন ১০ জন আটক

» আজ শহীদ নূর হোসেন দিবস

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় সেই বখাটে কিশোর গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অবশেষে সেই বখাটে কিশোর ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ইমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাত করার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ। ঘটনা ঘটানোর পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান।  সোমবার রাত ১০টার দিকে সরেজমিনে ওই ভবনে গিয়ে বাসাটি জনশূন্য দেখা যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। বড় ভাই আকাশ থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

প্রতিবেশীরা জানান, ইমন বেসরকারি একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার ফেল করার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে। তাকে এলাকায় খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশা ছিল না। স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তার নাম আসায় বিস্ময় প্রকাশ করেন প্রতিবেশীরা।

জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা বখাটে কিশোর ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। এসব ঘটনার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com