ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নড়াইলের তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ  সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর তানভীর পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন নড়াইল রেলস্টেশনে পৌঁছানোর আগে সদর উপজেলার তুলারামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার জানান, নিহতের পরিচয় জানার জন্য আশপাশের এলাকায় বার্তা পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাড্ডায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি

» ছুরিকাঘাতে যুবক নিহত

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১টিটি

» পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

» খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

» ভ্যান চালককে কুপিয়ে হত্যা

» ‘ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত

» শুক্রবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» রিয়্যালিটি শো নিয়ে সুনিধির মন্তব্যে নেহার পাল্টা জবাব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নড়াইলের তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ  সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর তানভীর পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন নড়াইল রেলস্টেশনে পৌঁছানোর আগে সদর উপজেলার তুলারামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার জানান, নিহতের পরিচয় জানার জন্য আশপাশের এলাকায় বার্তা পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com