ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নড়াইলের তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর তানভীর পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন নড়াইল রেলস্টেশনে পৌঁছানোর আগে সদর উপজেলার তুলারামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার জানান, নিহতের পরিচয় জানার জন্য আশপাশের এলাকায় বার্তা পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








