বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত নারীসহ ১৫ জন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে আহত হয়েছে নারীসহ ১৫ জন শ্রমিক।

আজ  সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে জিএমএস টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাইসব বিভিন্ন স্টপ্পেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে পড়ে যায়। এসময় বাসের ভেতরে থাকা নারী শ্রমিকসহ ১৫ জন আহত হন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন ঢাকা পোস্টকে বলেন, সকালে একটি কারখানার শ্রমিকরা আহতাবস্থায় হাসপাতালে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কয়েকজনক রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, কুতুবদিয়া এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যু

» ১ লাখ ৬৪ হাজার ইয়াবাসহ দুজন আটক

» বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইতিবাচক আলোচনা: সড়ক পরিবহনমন্ত্রী

» অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের ত্রিদেশীয় লড়াই

» মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে তলব আইসল্যান্ডের

» ‘চার কোটি মানুষকে সাক্ষরতার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা হবে আরও কার্যকর’

» নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’ বলা হয় কেন জানেন?

» পালং পাকোড়া তৈরি রেসিপি

» সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

» সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত নারীসহ ১৫ জন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে আহত হয়েছে নারীসহ ১৫ জন শ্রমিক।

আজ  সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে জিএমএস টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাইসব বিভিন্ন স্টপ্পেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে পড়ে যায়। এসময় বাসের ভেতরে থাকা নারী শ্রমিকসহ ১৫ জন আহত হন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন ঢাকা পোস্টকে বলেন, সকালে একটি কারখানার শ্রমিকরা আহতাবস্থায় হাসপাতালে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কয়েকজনক রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, কুতুবদিয়া এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com