ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাজিব একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাসাকে রাজিবকে আটক করা হয়। এ সময় তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








