ভারতের বিপক্ষে বিশ্বকাপে সেই জয়ই পাকিস্তানের সর্বনাশের শুরু: ইউসুফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রায় পাঁচ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল পাকিস্তান। তবে সেই ঐতিহাসিক জয়ই পরে পাকিস্তান ক্রিকেটের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

২০২১ সালের সেই ম্যাচে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে আসে ১০ উইকেটের জয়। কিন্তু ওই সাফল্যের পর দলের খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয়েছিল বলে মনে করেন ইউসুফ।

সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি ব্যাটার বলেন, ‘২০২১ সালে ভারতের বিপক্ষে আমাদের জেতা সেই ম্যাচ অনেক ক্ষতি করেছে আমাদের। কারণ ওই জয়ের পর খেলোয়াড়রা ভাবছিল তারা বড় কিছু অর্জন করেছে। তারা বুঝতে পারেনি, পরবর্তীতে তাদের কী করতে হতো?’

ইউসুফের মতে, সাফল্যের পর বিনয় ধরে রাখা জরুরি। তা না হলে দলের ভেতরে নানা সমস্যা তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘যখন আপনি ভালো পারফরম্যান্স করছেন, তখন আপনার বিনয়ী থাকা উচিত। যদি আপনি উদ্ধত আচরণ করেন এবং অসম্মানজন হতে থাকেন, তাহলে সমস্যা আসবেই। পাকিস্তান ক্রিকেটেও সমস্যাগুলো এসেছে।’

পাকিস্তান ক্রিকেটের বর্তমান দুরবস্থার পেছনে নেতৃত্বের লড়াইকেও বড় কারণ হিসেবে দেখছেন ইউসুফ। তাঁর দাবি, দলের অনেক খেলোয়াড়ই অধিনায়ক হওয়ার চেষ্টা করছেন। এর প্রভাব এখনো পাকিস্তান ক্রিকেটকে ভোগাচ্ছে।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘দলে থাকা সবাই পাকিস্তান দলে অধিনায়ক হওয়ার চেষ্টা করছে। এর পরিণতি এখনও পাকিস্তান ক্রিকেটকে ভোগাচ্ছে। ক্রিকেটে বিপর্যয় চলছে। পিসিবি পাশে দাঁড়াচ্ছে। অনেক কোচ আসছে, যাচ্ছে। পাকিস্তান দলকে সাহায্যের জন্য অনেক কিছু পাল্টে যাচ্ছে। কিন্তু কোনো খেলোয়াড় দাঁড়াচ্ছেন না এবং দায়িত্ব নিচ্ছে না।’

ইউসুফের মতে, কোচ পরিবর্তনসহ নানা উদ্যোগ নেওয়া হলেও দলের খেলোয়াড়দের নিজেদের দায়িত্ব নেওয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্যে পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতার জন্য শুধু বোর্ড বা কোচিং কাঠামো নয়, খেলোয়াড়দের মানসিকতাকেও দায়ী করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, ভোগান্তিতে ১ লাখ ৭০ হাজার যাত্রী

» মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ

» ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা কানাডার

» ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

» পর্যটকদের পদচারণায় মুখর কানাডা

» চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১টি

» প্রেমের জেরে জব্বার হত্যা, ২০ দিন পর ঘাতক মন্টু গ্রেফতার

» বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক আটক

» ভারতের বিপক্ষে বিশ্বকাপে সেই জয়ই পাকিস্তানের সর্বনাশের শুরু: ইউসুফ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতের বিপক্ষে বিশ্বকাপে সেই জয়ই পাকিস্তানের সর্বনাশের শুরু: ইউসুফ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রায় পাঁচ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল পাকিস্তান। তবে সেই ঐতিহাসিক জয়ই পরে পাকিস্তান ক্রিকেটের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

২০২১ সালের সেই ম্যাচে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পেরিয়ে যায় পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে আসে ১০ উইকেটের জয়। কিন্তু ওই সাফল্যের পর দলের খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয়েছিল বলে মনে করেন ইউসুফ।

সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি ব্যাটার বলেন, ‘২০২১ সালে ভারতের বিপক্ষে আমাদের জেতা সেই ম্যাচ অনেক ক্ষতি করেছে আমাদের। কারণ ওই জয়ের পর খেলোয়াড়রা ভাবছিল তারা বড় কিছু অর্জন করেছে। তারা বুঝতে পারেনি, পরবর্তীতে তাদের কী করতে হতো?’

ইউসুফের মতে, সাফল্যের পর বিনয় ধরে রাখা জরুরি। তা না হলে দলের ভেতরে নানা সমস্যা তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘যখন আপনি ভালো পারফরম্যান্স করছেন, তখন আপনার বিনয়ী থাকা উচিত। যদি আপনি উদ্ধত আচরণ করেন এবং অসম্মানজন হতে থাকেন, তাহলে সমস্যা আসবেই। পাকিস্তান ক্রিকেটেও সমস্যাগুলো এসেছে।’

পাকিস্তান ক্রিকেটের বর্তমান দুরবস্থার পেছনে নেতৃত্বের লড়াইকেও বড় কারণ হিসেবে দেখছেন ইউসুফ। তাঁর দাবি, দলের অনেক খেলোয়াড়ই অধিনায়ক হওয়ার চেষ্টা করছেন। এর প্রভাব এখনো পাকিস্তান ক্রিকেটকে ভোগাচ্ছে।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘দলে থাকা সবাই পাকিস্তান দলে অধিনায়ক হওয়ার চেষ্টা করছে। এর পরিণতি এখনও পাকিস্তান ক্রিকেটকে ভোগাচ্ছে। ক্রিকেটে বিপর্যয় চলছে। পিসিবি পাশে দাঁড়াচ্ছে। অনেক কোচ আসছে, যাচ্ছে। পাকিস্তান দলকে সাহায্যের জন্য অনেক কিছু পাল্টে যাচ্ছে। কিন্তু কোনো খেলোয়াড় দাঁড়াচ্ছেন না এবং দায়িত্ব নিচ্ছে না।’

ইউসুফের মতে, কোচ পরিবর্তনসহ নানা উদ্যোগ নেওয়া হলেও দলের খেলোয়াড়দের নিজেদের দায়িত্ব নেওয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্যে পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতার জন্য শুধু বোর্ড বা কোচিং কাঠামো নয়, খেলোয়াড়দের মানসিকতাকেও দায়ী করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com